
ভারতের বিনোদন জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। পাঁচ দশক ধরে দর্শকের মনোরঞ্জন করছেন তিনি। তবে পেশাদার জীবনের শুরুতে অভিনেতা ছিলেন না তিনি। বেঙ্গালুরুতে বাস কন্ডাক্টর হিসেবে পেশাদার জীবন শুরু করেছিলেন রজনীকান্ত। অভিনয় শুরুর আগে এটাই ছিল থালাইভার পেশাগত পরিচিতি।
এরপর কেটে গেছে প্রায় পাঁচ দশক। বড় পর্দায় নিজের অভিনয় দক্ষতায় দর্শক ও অনুরাগীদের মনোরঞ্জন করে চলেছেন তিনি। ১০ আগস্ট মুক্তি পেয়েছে তাঁর সিনেমা ‘জেলার’। মুক্তির তৃতীয় সপ্তাহেই সিনেমাটির আয় ৬০০ কোটি রুপি ছাড়িয়েছে। আর এই সাফল্য উদ্যাপন করতে নিজের শিকড়ে ফিরে গেলেন রজনীকান্ত।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, বেঙ্গালুরুর যে বাস ডিপোতে কন্ডাক্টর হিসেবে শুরু করেছিলেন কর্মজীবন, সম্প্রতি সেখানেই দেখা গেছে রজনীকান্তকে। জয়নগর বাস ডিপোতে দেখা করলেন বর্তমান কর্মীদের সঙ্গে। জমিয়ে দিলেন আড্ডা। শোনালেন তাঁর পুরোনো অভিজ্ঞতা।
সে সময় রজনীকান্তের নাম ছিল শিবাজি রাও গাইকোয়াড়। বিখ্যাত তামিল পরিচালক কে বালাচন্দ্রের নজরে পড়েন তিনি। তারপর ১৯৭৫ সালে মুক্তি পায় কমল হাসানের সঙ্গে তাঁর প্রথম সিনেমা ‘অপূর্ব রঙ্গলাল’। শিবাজি রাও থেকে তিনি হয়ে ওঠেন রজনীকান্ত।
‘অপূর্ব রঙ্গলাল’ পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রজনীকান্তকে। এখন পর্যন্ত ১৫০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন তিনি। সাফল্যের শিখরে পৌঁছেও যে তিনি নিজের শিকড়কে ভুলে যাননি, তার প্রমাণ দিলেন রজনীকান্ত।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৫ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৬ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৬ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৬ ঘণ্টা আগে