জনপ্রিয় ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমা ‘পুষ্পা: দ্য রুল’–এর আইটেম গানে নাচতে দেখা যেতে পারে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে, এমন খবর ছড়িয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে। তবে প্রযোজকদের পক্ষ থেকে এখনো এমন কিছু ঘোষণা করা হয়নি। জাহ্নবী নিজেও এমন কিছু জানাননি। একটি সূত্রের বরাত দিয়ে সে জল্পনা উসকে দিয়েছে ভারতের বিনোদন বিষয়ক সংবাদমাধ্যম পিঙ্কভিলা।

‘পুষ্পা’ সিনেমার আইটেম গান ‘ও আন্তাভা’য় সামান্থা রুথ প্রভুর নাচে মেতে উঠেছিলেন সিনেমাপ্রেমীরা। এবারে সিনেমার দ্বিতীয় পর্বেও একটা আইটেম নাচ থাকবে বলে শোনা যাচ্ছে। আর সেখানেই শোনা যাচ্ছে জাহ্নবী কাপুরের নাম।

দক্ষিণ ভারতের সিনেমায় ব্যস্ত সময় পার করছেন জাহ্নবী। জুনিয়র এনটিআরের পর রাম চরণের বিপরীতেও দেখা যাবে তাঁকে। জেন জি নায়িকাদের মধ্যে বাকিদের পেছনে ফেলে অনেকটাই এগিয়ে গেছেন জাহ্নবী। এবার আল্লু অর্জুনের সঙ্গে তাঁকে আইটেম নাচে দেখা গেলে, অভিনেত্রীর কাজের পরিধি আরও বাড়বে বলে মনে করছে পিঙ্কভিলা। শুধু দক্ষিণেই নয়, বলিউডেও ক্রমে নিজের জায়গা শক্তপোক্ত করছেন জাহ্নবী।

উল্লেখ, তেলেগু চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। ২০২১ সালে মুক্তির পর বক্স অফিসে সাড়া ফেলে পুষ্পা। বক্স অফিসে সাফল্যের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছিল সিনেমাটি। ‘পুষ্পা’র প্রথম পর্ব তুমুল হিটের পর আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে দ্বিতীয় পর্ব ‘পুষ্পা: দ্য রুল’।

ষাট বছর বয়সে এসে পিতৃত্বের স্বাদ পাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের কোনো একপর্যায়ে হলেও সন্তানের বাবা হওয়ার অনুভূতি অর্জন করতে চান তিনি।
১০ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পীদের সঙ্গে বাদ্যযন্ত্র সংগত করে পরিচিতি পেয়েছেন মিঠুন চক্র। দেশের অন্যতম প্রতিভাবান মিউজিশিয়ান বলা হয় তাঁকে। গানেও জনপ্রিয়তা রয়েছে তাঁর। শিগগির নতুন গান নিয়ে আসছেন মিঠুন। ‘শিবশম্ভু’ শিরোনামের গানটিতে তাঁর সঙ্গে গেয়েছেন পান্থ কানাই ও অনিমেষ রায়।
১২ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল কলকাতার সুচিত্রা মিউজিক প্রকাশ করছে ‘কবিতার গান’খ্যাত বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশিকা নদীর নতুন গান। ‘জল ধুয়ে দেয় গানের খাতা’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন ভারতের গৌতম ঘোষাল। গানটির রেকর্ডিং হয়েছে কলকাতার স্টুডিও রেজোনেন্সে। সংগীত আয়োজন করেছেন পার্থ পাল।
১২ ঘণ্টা আগে
অন্তরঙ্গ দৃশ্যে আর অভিনয় করতে চান না অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী অ্যামান্ডা সাইফ্রিড। আর সে কারণেই সম্প্রতি একটি টিভি সিরিজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা।
১২ ঘণ্টা আগে