
দক্ষিণ ভারতে উৎসব মানেই নারীদের খোঁপায় ফুলের স্নিগ্ধ সৌন্দর্য। কিন্তু এই রীতি যে অস্ট্রেলিয়ার বিমানবন্দরে বিপদের কারণ হতে পারে, কে জানত! জুঁই ফুলের কারণে জনপ্রিয় মালয়ালম অভিনেত্রী নভ্যা নায়ারকে গুনতে হল ১ হাজার ৯৮০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় দেড় লাখ টাকার বেশি।
প্রবাসী ভারতীয়দের আয়োজনে ওনাম অনুষ্ঠানে যোগ দিতে অস্ট্রেলিয়া যাচ্ছিলেন নভ্যা নায়ার। তিনি যখন মেলবোর্ন বিমানবন্দরে পৌঁছান, তখন তাঁর ব্যাগে রাখা ১৫ সেন্টিমিটার লম্বা জুঁই ফুলের মালা ধরা পড়ে কাস্টমসের চোখে।
অস্ট্রেলিয়ায় বায়োসিকিউরিটি আইন খুবই কড়া। এ আইনের প্রধান উদ্দেশ্য হলো অস্ট্রেলিয়াকে বিভিন্ন রোগ, কীটপতঙ্গ এবং দূষণ থেকে রক্ষা করা—যা মানুষ, প্রাণী, উদ্ভিদ এবং পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে। তাই দেশটিতে কোনো গাছ বা ফুল বহন করতে হলে আগে থেকেই জানাতে হয়। বায়োসিকিউরিটি অফিসাররা পরীক্ষা করে দেখার পরই সেগুলো নেওয়ার অনুমতি দেওয়া হয়।
এ আইনের কথা জানতেন না অভিনেত্রী নভ্যা নায়ার। তিনি বলেন, ‘আমার বাবা কোচি থেকে ফুলের মালা কিনে দিয়েছিলেন। একটা চুলে পরার জন্য, আর একটা ব্যাগে রাখার জন্য। আমি সেটাই ব্যাগে রেখেছিলাম। আমি আইন ভেঙেছি, তবে ইচ্ছা করে নয়। তবে এটাও ঠিক, না জানাটা কোনো অজুহাত হতে পারে না।’
নভ্যা নায়ারকে ২৮ দিনের মধ্যে জরিমানা মেটাতে বলা হয়েছে। এমন ঘটনার মুখে পড়ে বেশ অদ্ভুতই লেগেছে অভিনেত্রীর। একেবারে হালকা মেজাজে ঘটনাটি শেয়ার করেছেন তিনি। ইনস্টাগ্রামে জুঁই ফুলের মালা পরা নিজের একটি ভিডিও কোলাজ পোস্ট করে অভিনেত্রী রসিকতা করে লিখেছেন, ‘জরিমানা দেওয়ার আগে একটু শো অফ তো করাই যায়!’
২০০১ সালে ‘ইস্টম’ সিনেমা দিয়ে মালয়ালম ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু হয় নভ্যা নায়ারের। পরের বছর ‘নন্দনম’ সিনেমা দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান। এরপর ‘কাল্যাণারামন’, ‘গ্রামোফোন’, ‘পান্ডিপ্পাদা’, ‘দৃশ্য’, ‘ওরুথি’, ‘জানকি জানে’সহ একের পর এক হিট সিনেমা দিয়ে হয়ে ওঠেন মালয়ালম ইন্ডাস্ট্রির অন্যতম প্রভাবশালী অভিনেত্রী। পাশাপাশি তামিল ও কন্নড় ইন্ডাস্ট্রিরও পরিচিত মুখ নভ্যা নায়ার।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৩ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৪ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৪ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৪ ঘণ্টা আগে