একের পর এক রেকর্ড ভাঙছে তামিল সুপারস্টার কমল হাসানের ‘বিক্রম’। ৩ জুন মুক্তির পর থেকে আলোচনায় এই ছবি। এস এস রাজামৌলির সুপারহিট ‘বাহুবলী টু’ ছবিকে টপকে ‘বিক্রম’ এখন তামিলনাড়ুর বক্স অফিসে সবচেয়ে ব্যবসাসফল সিনেমা।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে জানা যায়, মুক্তির মাত্র ১৭ দিনেই তামিলনাড়ুতে ১৫৫ কোটি রুপি ব্যবসা করেছে ‘বিক্রম’। ১৭ দিনে ‘বাহুবলী টু’ আয় করেছিল ১৫২ কোটি রুপি। আর বিশ্বব্যাপী ‘বিক্রম’ সিনেমার আয় ৩৫০ কোটির বেশি।
লোকেশ কনগরাজ পরিচালিত অ্যাকশনধর্মী এই সিনেমা তামিলের পাশাপাশি হিন্দি, তেলুগু, মালয়ালম ভাষায়ও মুক্তি পেয়েছে। একাধিক রেকর্ড ভাঙায় শুভেচ্ছা আর ভালোবাসার জোয়ারে ভাসছেন অভিনেতা কমল হাসান।
‘বিক্রম’ সিনেমায় কমল হাসানের সঙ্গে রয়েছেন বিজয় সেতুপতি ও ফাহাদ ফাসিলের মতো অভিনয়শিল্পীরা। বিশেষ দৃশ্যে দেখা গেছে আরেক সুপারস্টার সুরিয়াকে।
শিগগিরই দর্শক ঘরে বসেই দেখতে পাবে বিক্রম। ছবিটির হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালমসহ সব ভাষার ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব কিনে নিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টার। তবে নির্মাতারা এখনো জানাননি, ঠিক কবে ওটিটিতে মুক্তি পাবে কমল হাসানের এই সিনেমা।

প্রায় দুই বছর পার হলেও মিলছিল না ওয়েব সিরিজ ‘ফেউ’-এর দ্বিতীয় সিজনের খবর। সিরিজের দ্বিতীয় সিজন এখনো মুক্তি না পাওয়ায় কয়েক মাস আগে হতাশা ও আক্ষেপ প্রকাশ করেছিলেন সিরিজের অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান।
৪ ঘণ্টা আগে
সংগীতশিল্পী সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপ একসঙ্গে গেয়েছেন বেশ কয়েকটি গান। দুর্গাপূজা উপলক্ষে দ্বৈত কণ্ঠের নতুন মৌলিক গান নিয়ে আসছেন তাঁরা। ‘মায়াবী জ্যোৎস্না রাতে’ শিরোনামের গানটিতে তাঁদের সঙ্গে যুক্ত হয়েছে সমরজিৎ রায় পরিচালিত সংগীত প্রতিষ্ঠান সুরছায়ার ছয় শিক্ষার্থী...
৪ ঘণ্টা আগে
মারা গেছেন চলচ্চিত্র অভিনেত্রী নাসিমা খান। গতকাল সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় তাঁর। নাসিমা খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান।
৪ ঘণ্টা আগে
সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান সিনেমার দুনিয়ায় কালজয়ী নাম ‘ব্লেড রানার’। এর মূল বিষয়বস্তু হলো রেপ্লিক্যান্ট বা ল্যাবরেটরিতে তৈরি কৃত্রিম মানব, যারা দেখতে হুবহু মানুষের মতো কিন্তু মানুষের চেয়েও শক্তিশালী। এদের মাঝে অবাধ্যদের খুঁজে বের করে ধ্বংস করার দায়িত্বে থাকা পুলিশ বা শিকারি রেপ্লিক্যান্টদের বলা...
৪ ঘণ্টা আগে