
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম আলোচিত জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা অবশেষে তাঁদের বহু বছরের প্রেমের সম্পর্কে নতুন মাত্রা দিলেন। একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, এই দুই তারকা আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন করেছেন।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ঘনিষ্ঠ পারিবারিক সদস্য এবং কিছু কাছের বন্ধুর উপস্থিতিতে গতকাল শুক্রবার (৩ অক্টোবর) একটি পারিবারিক অনুষ্ঠানে এই বাগদান সম্পন্ন হয়। যদিও অভিনেতা-অভিনেত্রী এখন পর্যন্ত তাঁদের বাগদান বা বিয়ের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।
জানা গেছে, এই আলোচিত জুটি ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পরিকল্পনা করছেন।
রাশমিকা ও বিজয়ের সম্পর্কের মাইলফলক নিয়ে ভক্তদের মধ্যে এমনিতেই উত্তেজনা তুঙ্গে ছিল। এর মধ্যে সম্প্রতি রাশমিকা একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এই জল্পনাকে আরও বাড়িয়ে দেন। দশেরার দিন ঐতিহ্যবাহী পোশাকে কপালে তিলক পরে একটি ছবি শেয়ার করেন রাশমিকা।
ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ দশেরা আমার প্রিয়জন...এই বছর আমি বিশেষভাবে কৃতজ্ঞ। কারণ, “তাম্মা” ট্রেলার এবং আমাদের গানের প্রতি আপনারা যে ভালোবাসা দেখাচ্ছেন...আপনাদের বার্তা, আপনাদের উত্তেজনা, আপনাদের ধারাবাহিক সমর্থন আমার প্রতিটি মুহূর্তকে আরও বড় এবং আনন্দময় করে তোলে। সিনেমা প্রচারের সময় শিগগিরই; আপনাদের সঙ্গে দেখা করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’
অভিনেত্রীর এই পোস্টে তাঁর ব্যক্তিগত জীবনে গুরুত্বপূর্ণ কিছু ঘটার ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন অনুরাগীরা।

রাশমিকা মান্দানাকে সামনে পরিচালক আদিত্য সারপোতদারের ভৌতিক-কমেডি ছবি ‘তাম্মা’-তে দেখা যাবে। তাঁর বিপরীতে রয়েছেন আয়ুষ্মান খুরানা। এই ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকী, পরেশ রাওয়ালসহ আরও অনেকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি ২১ অক্টোবর মুক্তির অপেক্ষায় রয়েছে।
অন্যদিকে বিজয় দেবেরাকোন্ডাকে সর্বশেষ দেখা গিয়েছিল গৌতম তিন্নানুরির তেলুগু স্পাই অ্যাকশন-থ্রিলার ‘কিংডম’ (২০২৫) ছবিতে।

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
২০ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পীই ব্যবসায় যুক্ত। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত বিউটি পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। এবার ব্যবসায়ীর খাতায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি যুক্ত হয়েছেন স্পিডটাচ অটোস নামের গাড়ি বিক্রির একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে।
২১ ঘণ্টা আগে
ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম সফল সিরিজ ‘নাগিন’। ২০১৫ সালে কালারস টিভিতে পথচলা শুরু করেছিল ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের এই রোমাঞ্চকর ফ্যান্টাসি ড্রামা। গত ১১ বছরে সাতটি সফল মৌসুম পার করেছে সিরিজটি। সবশেষ গত জুনে শেষ হয়েছে নাগিনের সপ্তম সিজনের প্রচার। নাগিনের পথ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে।
২১ ঘণ্টা আগে
মাদক-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ইউ আ ইন। অবশেষে তিন বছর পর ক্যামেরার সামনে ফিরছেন তিনি। পরিচালক জাং জে হিয়োনের থ্রিলার সিনেমা ‘ভ্যাম্পায়ার’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।
১ দিন আগে