দুলকার সালমান ও ম্রুণাল ঠাকুর অভিনীত রোমান্টিক ড্রামা ‘সীতা রামাম’ এবার হিন্দি ভাষায় বিখ্যাত ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে।
তেলেগু ব্লকবাস্টার চলচ্চিত্রটির হিন্দি ভার্সন আগামী ১৮ নভেম্বর স্ট্রিমিং করা হবে বলে গতকাল বুধবার টুইটারে জানিয়েছে ডিজনি প্লাস হটস্টার।
ভালোবাসার গল্প ‘সীতা রামম’। এই গল্পে সীতা মহালক্ষ্মী (ম্রুণাল ঠাকুর) ও লেফটেন্যান্ট রামের (দুলকার সালমান) চিঠি বিনিময় চলে। এভাবে তারা একে অপরের কাছে আসেন; প্রেমে পড়েন। ঘটনাক্রমে বিচ্ছিন্ন হয়ে পড়ার ২০ বছর পর এক চিঠির মাধ্যমে ভালোবাসার সংজ্ঞা নতুন করে লেখা হয়।
এ চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তেলুগু ‘ক্রাইম অ্যাকশন থ্রিলার’ পুষ্পায় শ্রীভাল্লি চরিত্রের জন্য জনপ্রিয় রাশমিকা মন্দানা।
সেপ্টেম্বরে প্রাইম ভিডিওতে বিশ্বব্যাপী মালয়ালাম, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পেয়েছিল ‘সীতা রামাম’।
বক্স অফিসে ব্লকবাস্টার খেতাব পাওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও আকর্ষণে শীর্ষস্থান ধরে রেখেছিল ‘সীতা রামাম’।
স্বপ্ন সিনেমাস ও বৈজয়ন্তী মুভিস প্রযোজিত হানু রাঘবপুদি পরিচালিত ‘সীতা রামাম’- এর হৃদয়ছোঁয়া অনুভূতি ও রোমান্স দর্শকদের প্রেক্ষাগৃহে ফিরিয়েছে।
মাত্র ২৫ কোটি রুপিতে নির্মিত ‘সীতা রামাম’ বিশ্বজুড়ে প্রায় ১০০ কোটি রুপি আয় করেছে। বক্স অফিসে ব্লকবাস্টার হওয়ার খেতাবও অর্জন করেছে সিনেমাটি।
সীতা ও রামের প্রেমের গল্প হিন্দিতে দেখার অপেক্ষা ফুরোচ্ছে সিনেমাপ্রেমীদের।

১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন শাহ আবদুল করিম। বাবা ইব্রাহীম আলী ও মা নাইওরজান বিবির পরিবারে জন্ম নেওয়া এই সুরস্রষ্টার সংগীতসাধনা শুরু হয় ছেলেবেলা থেকেই। শৈশব থেকেই একতারা ছিল তাঁর নিত্যসঙ্গী।
৭ ঘণ্টা আগে
এ বছর সংগীত ক্যারিয়ারের ৫০ বছর পূর্ণ করেছেন সামিনা চৌধুরী। ১৯৭৬ সালে বাংলাদেশ টেলিভিশনে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা নতুন কুঁড়িতে দেশাত্মবোধক গান গেয়ে প্রথম হন। ১৯৮১ সালে ‘জন্ম থেকে জ্বলছি’ সিনেমার টাইটেল গান দিয়ে চলচ্চিত্রের গানে আত্মপ্রকাশ তাঁর। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।
১০ ঘণ্টা আগে
প্রায় দুই মাসের ইউরোপ সফর শেষ করে ব্যান্ড তারকা নগর বাউল জেমস এখন আছেন অস্ট্রেলিয়ায়। আজ অস্ট্রেলিয়ার সিডনি শহরের নরওয়েস্ট কনভেনশনে আয়োজিত কনসার্টে গান শোনাবেন তিনি। এই কনসার্টে জেমসের সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড ফসিলসের ভোকাল রূপম ইসলাম।
১১ ঘণ্টা আগে
ফিলিস্তিনের গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের ওপর হামলার নেপথ্যের সামরিক সমীকরণ নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘নাজা’ ৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসবে ইতিহাস সৃষ্টি করেছে। গত বৃহস্পতিবার প্রিমিয়ারের পর দর্শকদের কাছ থেকে টানা ২৪ মিনিট ৩০ সেকেন্ডের স্ট্যান্ডিং ওভেশন (দাঁড়িয়ে হাততালি) পেয়েছে নাজা।
১১ ঘণ্টা আগে