দীর্ঘ আট বছর প্রেমের পর ২০২২ সালের ৯ জুন পরিচালক ভিগনেশ শিবানকে বিয়ে করেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। বিয়ের ঠিক চার মাস পরেই সারোগেসির মাধ্যমে যমজ দুই পুত্রের বাবা–মা হন এই তারকা দম্পতি।
কিন্তু হঠাৎ কী হলো ইনস্টাগ্রামে ভিগনেশকে আনফলো করলেন নয়নতারা! ভারতীয় সংবাদমাধ্যমগুলো এই ঘটনাকে বিচ্ছেদের ইঙ্গিত বলে মনে করছে।
যেমন টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এই তারকা দম্পতির সম্পর্ক ভাঙার ইঙ্গিত মিলেছে দক্ষিণের ‘লেডি সুপারস্টার’ নয়নতারার পক্ষ থেকেই। কারণ, সম্প্রতি সবাইকে চমকে দিয়ে স্বামী ভিগনেশকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করেছেন নয়নতারা।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, নয়নতারা ভিগনেশকে শুধু আনফলো করেছেন তা-ই নয়, অভিনেত্রী হঠাৎই তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি রহস্যময় পোস্ট দেন। সেখানে অভিনেত্রী লেখেন, ‘সে চলে গেল সারা জীবনের মতো। ও বলল আর আমি অশ্রুভেজা চোখে মেনে নিলাম।’
অভিনেত্রীর এই ইনস্টা–স্টোরিকে ঘিরেই শুরু নানা গুঞ্জন। তাঁর ভক্ত–অনুরাগীদের মাঝেও বিরাজ করছে উদ্বেগ। কেউ কেউ আশঙ্কা করছেন, নয়নতারা সত্যিই এমন পোস্ট করেছেন নাকি যান্ত্রিক ত্রুটি!
তবে এক দিন পেরোনোর আগেই স্বামীকে আবার ‘ফলো’ করতে শুরু করেছেন নয়নতারা। আর ভিগনেশ শিবানকে ইনস্টাগ্রামে নয়নতারার করা একটি প্রসাধনী সংস্থার নতুন বিজ্ঞাপন পোস্ট করতে দেখা গেছে।
প্রসঙ্গত, পরিচালক ভিগনেশ শিবানের সঙ্গে দক্ষিণী রীতি মেনে ২০২২ সালের ৯ জুন সাতপাকে বাঁধা পড়েন নয়নতারা। আর বিয়ের চার মাসের মাথাতেই সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের মা হওয়ার খবর দেন তাঁরা। তা নিয়ে সারোগেসি আইন ভাঙার বিতর্কেও জড়িয়েছিলেন অভিনেত্রী ও তাঁর স্বামী। তবে পরে জানা যায়, সামাজিক বিয়ের ছ’বছর আগেই রেজিস্ট্রি সেরে রেখেছিলেন নয়নতারা ও ভিগনেশ। তাই বিতর্ক থেকে সে যাত্রায় মুক্তি পান তাঁরা।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৬ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৭ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৭ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৮ ঘণ্টা আগে