
১০ কোটি রুপি নিয়েও ফেরত দিচ্ছেন না রজনীকান্তের স্ত্রী লতা রজনীকান্ত। এমন অভিযোগে বেঙ্গালুরুর আদালতে তাঁর বিরুদ্ধে দায়ের হয় প্রতারণার মামলা। সম্প্রতি আদালতে হাজিরা দিয়ে জামিন নিয়েছেন তিনি। এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতারণার এই অভিযোগ অস্বীকার করে লতা দাবি করেছেন, তাঁকে ‘তারকা হওয়ার মাশুল’ দিতে হয়েছে।
এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে লতা রজনীকান্ত বলেন, ‘আমার কাছে এটি কোনো জনপ্রিয় ব্যক্তিকে অপমান, হয়রানি ও শোষণের ঘটনা। তারকা হওয়ার জন্য আমাদের এই মূল্য দিতেই হয়। হতে পারে এটা কোনো বড় মামলা নয়, কিন্তু এটাকেই বড় করে দেখা হবে। আমি কোনো জালিয়াতি করিনি।’
প্রসঙ্গত, চেন্নাইভিত্তিক অ্যাড ব্যুরো অ্যাডভারটাইজিং প্রাইভেট লিমিটেড লতা রজনীকান্তের বিরুদ্ধে ২০১৪ সালে প্রতারণার মামলাটি দায়ের করেছিল। অভিযোগকারীর দাবি, তামিল চলচ্চিত্র ‘কোচাদাইয়ান’-এর অন্যতম প্রযোজক মিডিয়া ওয়ানকে ১০ কোটি রুপি ধার দিয়েছিল। আর তাতে লতা রজনীকান্ত গ্যারান্টার হিসেবে স্বাক্ষর করেছিলেন।
লতা রজনীকান্ত আরও বলেন, ‘যে টাকাগুলো নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, এর সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। সেটা মিডিয়া ওয়ান ও সংশ্লিষ্টদের মধ্যকার বিষয়। তারা ইতিমধ্যে বিষয়টি মীমাংসা করেছে এবং বিষয়টি তাদের মধ্যেই রয়েছে। আমি গ্যারান্টার হিসেবে শুধু নিশ্চিত করেছি যে তাদের অর্থ প্রদান করা হয়েছে।’
প্রসঙ্গত, ২০১৪ সালে মুক্তি পেয়েছিল রজনীকান্ত ও দীপিকা পাড়ুকোনের সিনেমা ‘কোচাদাইয়ান’। এর মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয় রজনীর ছোট মেয়ে সৌন্দর্যের। আর ১২৫ কোটি রুপি বাজেটে বানানো এই সিনেমার জন্য ১০ কোটি রুপি ঋণ নিয়েছিল লতার সংস্থা ‘মিডিয়া ওয়ান গ্লোবাল এন্টারটেইনমেন্ট লিমিটেড’।
উল্লেখ্য, লতা প্রযোজনার পাশাপাশি প্লেব্যাক সিঙ্গার হিসেবেও জনপ্রিয়। তিনি ‘টিক টিক টিক’ (১৯৮১), ‘আনবুল্লা রজনীকান্ত’ (১৯৮৪)সহ বেশ কয়েকটি সিনেমায় কণ্ঠ দিয়েছেন।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৫ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৬ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৬ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৬ ঘণ্টা আগে