আইনি জটিলতায় পড়েছেন ভারতীয় অভিনেতা ফাহাদ ফাসিল। কেরালার একটি হাসপাতালের জরুরি বিভাগে একটি মালয়ালাম সিনেমার শুটিং করছিলেন অভিনেতা। আর এতে চরম ভোগান্তিতে পড়ে রোগীরা। পরে তারা অভিযোগ জানান কেরালা রাজ্য মানবাধিকার কমিশনে। মানবাধিকার কমিশন সিনেমার নির্মাতাদের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নিচ্ছে।
এক প্রতিবেদনে পিঙ্কভিলা জানিয়েছে, কেরালা রাজ্যের অঙ্গামালি তালুক হাসপাতালে দুই দিন ধরে ‘পেইনকিলি’ নামের সিনেমার শুটিং চলছিল। সিনেমাটির প্রযোজক ফাহাদ ফাসিল। হাসপাতালটির জরুরি বিভাগে দৃশ্য ধারণেই ঝামেলার সূত্রপাত। শুটিংয়ের কারণে নাকি এক রোগী জরুরি বিভাগে যেতেই পারেননি। কারণ সেখানে কাউকে প্রবেশাধিকার দেওয়া হয়নি, যা সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে মনে করছে মানবাধিকার কমিশন।
কেরালা রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য ভি কে বীনাকুমারী, এর্নাকুলাম জেলা মেডিকেল অফিসার এবং অঙ্গমালি তালুক হাসপাতালের প্রশাসককে সাত দিনের মধ্যে এ নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, সিনেমার কলাকুশলীরা হাসপাতালের আলো নিভিয়ে শুটিং করেন। এমনকি জরুরি বিভাগের কক্ষে বিধিনিষেধ আরোপ করা হয়। শুটিং চলাকালীন অভিনেতাসহ প্রায় ৫০ জন সেখানে উপস্থিত ছিলেন। যা নিয়ে চরম ভোগান্তিতে পড়েন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা।

তৌকীর আহমেদ বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা। চার দশকের বেশি সময় ধরে মঞ্চ, টিভি ও সিনেমা—তিন মাধ্যমেই আলো ছড়িয়ে যাচ্ছেন তিনি। অভিনয় ও নির্দেশনা দুই ক্ষেত্রেই নন্দিত তৌকীর আহমেদ। গত ৫ মার্চ ছিল তাঁর ৬০তম জন্মদিন। এ উপলক্ষে তৌকীর আহমেদের ছয় দশকের গল্প উদ্যাপনের আয়োজন করেছেন তাঁর সহকর্মীরা।
৬ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্যের পূর্বপুরুষের আদি নিবাস বাংলাদেশের ময়মনসিংহে। তাই বাংলাদেশের প্রতি তাঁর গভীর মমত্ববোধ রয়েছে। আগেও অনেকবার এই দেশে এসেছেন তিনি। বিভিন্ন সাক্ষাৎকারে শ্রীকান্ত জানিয়েছেন, বাংলাদেশে এলে শিকড়ের ঘ্রাণ পান তিনি। সম্প্রতি এই গুণী শিল্পী সপরিবারে...
৬ ঘণ্টা আগে
তরুণ মুন্সীর কণ্ঠে প্রকাশিত হলো লাকী আখান্দের সুর করা গান। গানের শিরোনাম ‘যার কাছে মন রেখে’। গানটি লিখেছেন গোলাম মোর্শেদ। প্রায় তিন দশক আগে গানটি লিখেছিলেন গোলাম মোর্শেদ, সুর করেছিলেন লাকী আখান্দ্।
৬ ঘণ্টা আগে
ভানুপ্রিয়া হোটেলটি তৈরি হয়েছে একটি কবরস্থানের ওপর, যেখানে ছিল ভূতেদের বসবাস। এক হোটেল ব্যবসায়ী অসাধু উপায়ে হোটেলটি তৈরি করায় ভূতেরা ভিটেছাড়া হয়ে যায়। অন্যদিকে আইনজীবী শাওন মিত্র ইউটিউব থেকে প্ল্যানচেট শিখে ভুল করে ডেকে বসে ভানুপ্রিয়ার ভূতেদের। এরা শাওনকে বাধ্য করে ভূতেদের হয়ে আইনি ব্যবস্থা নিতে।
৬ ঘণ্টা আগে