আজ দক্ষিণী তারকা রাম চরণের জন্মদিন। ‘আরআরআর’-এর সাফল্যের পর সামনে আসতে যাচ্ছে তাঁর বড় বাজেটের আরেকটি সিনেমা ‘আরসি ১৫ ’। এবার রাম চরণের জন্মদিন উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির নাম বদলে ‘গেম চেঞ্জার’ করার ঘোষণা দিয়েছেন নির্মাতা এস শংকর।
অ্যাকশন ধারার সিনেমাটি নিয়ে আলোচনা শুরু ২০২১-এর শেষ থেকেই। তখন এর নাম রাখা হয় ‘আরসি ১৫’। তবে আজ সোমবার রাম চরণের জন্মদিনে ইনস্টাগ্রামে সিনেমাটির টিজার শেয়ার করে নাম বদলের বিষয়টি জানিয়েছেন নির্মাতা এস শংকর। তিনি লিখেছেন, ‘‘গেম চেঞ্জার ইট ইজ!” পোস্টটি রাম চরণও নিজে শেয়ার করেছেন।
সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাম চরণকে। ‘গেম চেঞ্জার’ সিনেমায় রাম চরণের বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। রাম চরণ ও কিয়ারা ছাড়াও সিনেমাটিতে আরও রয়েছেন–অঞ্জলি, এস জে সুরিয়া এবং জয়ারাম।
কিয়ারা আদভানি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমার সবচেয়ে প্রিয় বন্ধু রামচরণকে জন্মদিনের শুভেচ্ছা!! এটি সত্যিই একটি গেম চেঞ্জার হতে পারে।’
চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘গেম চেঞ্জার’ সিনেমার। তবে কবে মুক্তি পাবে সেই বিষয়ে এখনো নির্মাতারা আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
উল্লেখ্য, গোল্ডেন গ্লোব ও হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডের পর অস্কারের সেরা মৌলিক গানের পুরস্কার নিজেদের করে নিয়েছে রাম চরণ অভিনীত দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আরআরআর’-এর আলোচিত গান ‘নাটু নাটু’। এম এম কিরাবানির সংগীত পরিচালনায় গানটি গেয়েছেন রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরব। গানের তালে পারফর্ম করেন সিনেমাটির দুই তারকা এন টি আর জুনিয়র ও রাম চরণ।

ষাট বছর বয়সে এসে পিতৃত্বের স্বাদ পাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের কোনো একপর্যায়ে হলেও সন্তানের বাবা হওয়ার অনুভূতি অর্জন করতে চান তিনি।
১২ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পীদের সঙ্গে বাদ্যযন্ত্র সংগত করে পরিচিতি পেয়েছেন মিঠুন চক্র। দেশের অন্যতম প্রতিভাবান মিউজিশিয়ান বলা হয় তাঁকে। গানেও জনপ্রিয়তা রয়েছে তাঁর। শিগগির নতুন গান নিয়ে আসছেন মিঠুন। ‘শিবশম্ভু’ শিরোনামের গানটিতে তাঁর সঙ্গে গেয়েছেন পান্থ কানাই ও অনিমেষ রায়।
১৪ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল কলকাতার সুচিত্রা মিউজিক প্রকাশ করছে ‘কবিতার গান’খ্যাত বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশিকা নদীর নতুন গান। ‘জল ধুয়ে দেয় গানের খাতা’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন ভারতের গৌতম ঘোষাল। গানটির রেকর্ডিং হয়েছে কলকাতার স্টুডিও রেজোনেন্সে। সংগীত আয়োজন করেছেন পার্থ পাল।
১৪ ঘণ্টা আগে
অন্তরঙ্গ দৃশ্যে আর অভিনয় করতে চান না অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী অ্যামান্ডা সাইফ্রিড। আর সে কারণেই সম্প্রতি একটি টিভি সিরিজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা।
১৪ ঘণ্টা আগে