সাম্প্রতিক সময়ে বলিউডের তুলনায় দক্ষিণ ভারতীয় সিনেমার বাজার রমরমা। বলিউডের তারকারা এখন সেখানে গিয়ে কাজ করছেন। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে কারিনা কাপুরের নাম। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এবার দক্ষিণী সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে। ‘টক্সিক’ শিরোনামে দক্ষিণী সিনেমায় তারকা যশের সঙ্গে জুটি বাঁধবেন তিনি।
গীতু মোহনদাসের পরিচালনায় ‘টক্সিক’-এর গল্পে উঠে আসবে গোয়ার ড্রাগ মাফিয়াদের কেন্দ্র করে। অ্যাকশন থ্রিলার সিনেমাটি মূলত কন্নড় হলেও একাধিক ভাষায় মুক্তি পাবে এটি। হিন্দুস্তান টাইমস আরও জানিয়েছে, সিনেমাটি বেশ বড় বাজেটে নির্মিত হবে। ইতিমধ্যে সিনেমাটির জন্য যশ প্রস্তুতি শুরু করে দিয়েছেন, নিয়মিত শারীরিক কসরত করছেন তিনি।
সম্প্রতি যশ তাঁর এক্সে (টুইটার) সিনেমাটির মোশন পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘তুমি যাকে খুঁজছ, সে-ই তোমাকে খুঁজছে।’ তবে যশের সেই পোস্টে কারিনার নাম উল্লেখ ছিল না। এমনকি ‘টক্সিক’-এর নির্মাতারা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নারী চরিত্রের কথা উল্লেখও করেননি। তবে সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় শো কফি উইথ করণে এসে যশের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন কারিনা। তাঁর মুখে হঠাৎ যশের প্রশংসা শুনে অবাক হয়েছিলেন বন্ধু করণও। পরে বোঝা যায়, তখন থেকেই আসলে ‘টক্সিক’-এ কাজ করার কথা চলছিল অভিনেত্রীর।
উল্লেখ্য, এই মুহূর্তে কারিনার ‘বার্কিংহাম মার্ডারস’ রয়েছে মুক্তির অপেক্ষায়। টাবু, কৃতী শ্যাননদের সঙ্গে ‘ক্রু’-এর কাজও রয়েছে কারিনার হাতে। তবে শোনা যাচ্ছে, কারিনা-যশের ‘টক্সিক’ ২০২৪ নয়, ২০২৫-এ মুক্তি পেতে পারে।

ইউরোপ ও অস্ট্রেলিয়ায় সংগীতসফর শেষে গত মাসে দেশে ফিরেছেন নগর বাউল জেমস। আজ তাঁর জন্মদিন। এ উপলক্ষে গতকাল কথা হয় তাঁর সঙ্গে। গান, বিদেশ সফর, ব্যক্তিজীবনের নানা অনুভূতিসহ বিভিন্ন প্রসঙ্গে জেমসের সঙ্গে কথা বলেছেন এম এস রানা...
১৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২০ ঘণ্টা আগে
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন তিন সিনেমা। ২৮ বছর পর নতুন রূপে প্রেক্ষাগৃহে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’। অন্যদিকে সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা—‘ডিগার’ ও ‘রেসিডেন্ট ইভিল’।
২১ ঘণ্টা আগে
শিশু-কিশোরদের সংগীত প্রতিভার খোঁজে আরটিভি আয়োজন করে রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’। এখন চলছে এই শোর দ্বিতীয় সিজনের কার্যক্রম। গতকাল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকা সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে আরটিভি।
২ দিন আগে