কার রেসিংয়ের প্যাশন রয়েছে তামিল অভিনেতা অজিত কুমারের। বিভিন্ন জায়গায় রেসিং প্রতিযোগিতায় অংশ নিতে দেখা গেছে তাঁকে। কার রেসিংয়ে মনোযোগ দিতে অভিনয় কমিয়ে দিচ্ছেন অভিনেতা। গতকাল অজিত অংশ নেন কার রেসিং প্রতিযোগিতা দুবাই ২০২৫-এ। প্রতিযোগিতা শুরুর আগে অজিত জানান, এখন থেকে কার রেসিংয়ের মৌসুমে অভিনয় করবেন না।
দুবাই ২০২৫ রেসিং প্রতিযোগিতার নিয়ম ২৪ ঘণ্টার রিলে রেস। চারজন চালক গাড়ি চালাবেন ৬ ঘণ্টা করে। মূল প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে অনুশীলনের সময় ১৮০ কিলোমিটার গতিবেগে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিলেন অজিত। দুর্ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও বেঁচে যান অভিনেতা। তবে এ দুর্ঘটনা দমাতে পারেনি তাঁকে। অনুশীলন শেষে অংশ নিয়েছেন মূল প্রতিযোগিতায়।
অজিত এ প্রতিযোগিতায় শুধু চালক হিসেবে অংশ নেননি, দলও কিনেছেন। দলের নাম অজিত কুমার রেসিং। দুবাইয়ে রেসিংয়ে নামার আগে অজিত জানান, কার রেসিং নিয়ে নতুন করে পরিকল্পনা করছেন তিনি। এখন থেকে এখানেও থাকতে চান নিয়মিত। এ কারণে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত কার রেসিং মৌসুমের সময় অভিনয় থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। অজিত কুমার বলেন, ‘আমি মোটরস্পোর্টস নিয়ে নতুন করে পরিকল্পনা করছি। শুধু একজন চালক হিসেবে নয়, দলের মালিক হিসেবেও। বছরের যত দিন রেসিং সিজন চলে, সে সময় নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হব না। দুশ্চিন্তার কোনো কারণ নেই, আমি সিনেমা করব। তবে যখন রেসিং নিয়ে থাকব, সে সময় অন্য কিছু নিয়ে ভাবতে চাই না।’
১৯৯৩ সালে তামিল সিনেমা ‘অমরাবতি’ দিয়ে বড় পর্দায় কাজ শুরু অজিত কুমারের। তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণসহ ২০টির বেশি পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে। সম্প্রতি ঘোষণা করা হয়েছে অজিতের নতুন সিনেমা ‘গুড ব্যাড আগলি’ মুক্তির তারিখ। আগামী ১০ এপ্রিল মুক্তি পাবে অধীক রবিচন্দ্রন পরিচালিত সিনেমাটি।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৫ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৬ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৬ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৬ ঘণ্টা আগে