দক্ষিণের সুপারস্টার থালাপতি বিজয় এতদিন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম থেকে দূরে ছিলেন। গতকাল রোববার ইনস্টাগ্রামে তাঁর আত্মপ্রকাশের পর তুলকালাম, অ্যাকাউন্টটি খোলার প্রথম ১৭ ঘণ্টায় তাঁর ফলোয়ার বা অনুসারী ছাড়িয়ে যায় ৪০ লাখ! এমনকি বিজয়ের পোস্ট করা প্রথম ছবিতে ৪০ লাখেরও বেশি লাইক পড়ে মাত্র ২৪ ঘণ্টারও কম সময়ে।
বিজয় বর্তমানে ব্যস্ত আছেন লোকেশ কানারাজ পরিচালিত লিও সিনেমার শুটিংয়ে। সেখান থেকেই গতকাল নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে একটি ছবি শেয়ার করেন তিনি, যা মুহূর্তেই হয়ে যায় ভাইরাল।
প্রথম ১০ লাখ অনুসারী পেতে থালাপতি বিজয়ের সময় লেগেছে মাত্র ৯৯ মিনিট। কম সময়ে ১০ লাখ অনুসারীর দ্রুততম রেকর্ডটি জনপ্রিয় দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএসের দখলে, রেকর্ডটি করতে তারা সময় নিয়েছিল ৪৩ মিনিট। এরপর দ্বিতীয় অবস্থানে আছে হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি, মাত্র ৫৯ মিনিটে তিনি ১০ লাখ অনুসারী পেয়েছিলেন।
‘লিও’ সিনেমাটির নির্মাতা লোকেশ কানাগরাজের এলসিইউর (লোকেশ সিনেমাটিক ইউনিভার্স)-এর অংশ। তাই কাইথির দিল্লি ও বিক্রমকেও দেখা যেতে পারে এতে। জানা গেছে, আগামী আগস্ট নাগাদ ‘লিও’র শুটিং শেষ হবে। এরপর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১৯ অক্টোবর। সিনেমাটিতে থালাপতি বিজয়ের সঙ্গে আরও অভিনয় করেছেন তৃষা কৃষ্ণাণ, সঞ্জয় দত্ত, অর্জুন, প্রিয়া আনন্দ প্রমুখ। এর বাজেট প্রায় ২০০ কোটি রুপি।


প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
২ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১১ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১ দিন আগে