‘কেজিএফ: চ্যাপ্টার টু’ ঝড়ে এখন তোলপাড় ভারত। কেবল ভারত নয়, আন্তর্জাতিক বাজারেও বেশ ভালো সাড়া ফেলেছে সিনেমাটি। মাত্র চার দিনেই ৫০০ কোটির ক্লাব ছুঁয়েছে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিটের প্রতিবেদনে জানা যায়, পাঁচ দিনে বক্স অফিসে ৬০০ কোটি রুপির বেশি সংগ্রহ করেছে সিনেমাটি। এ পর্যন্ত বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৬২৪ কোটি রুপি।
১৪ এপ্রিল মুক্তি পায় ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির সুপারস্টার যশ অভিনীত ‘কেজিএফ’-এর দ্বিতীয় কিস্তি ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। চলচ্চিত্র বিশ্লেষকেরা মনে করছেন, ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছেন যশ। এরই মধ্যে ইঙ্গিত মিলেছে, নির্মিত হবে সিনেমাটির তৃতীয় সংস্করণ।
বিশ্বব্যাপী তেলুগু, হিন্দি, তামিল, মালয়ালম ও কন্নড় ভাষায় ১০ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’; শুধু ভারতেই ৬ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি। ১০০ কোটি রুপি বাজেটের ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ মুক্তির আগেই বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহ-স্বত্ব বিক্রি করে আয় করে ৩৪৫ কোটি রুপি।
এর আগে ২০১৮ সালে মুক্তি পায় সিনেমার প্রথম কিস্তি ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’। সে সময় সিনেমাটি এতটাই দর্শকপ্রিয়তা পায় যে দ্বিতীয় কিস্তির অপেক্ষায় দিন গুনছিলেন সিনেমাপ্রেমীরা। ‘কেজিএফ’-এর কাহিনি মূলত ১৯৭০ থেকে ১৯৮০-র দশকের প্রেক্ষাপটে। একজন অনাথ বালকের গ্যাংস্টার হওয়ার নানা কাহিনিকে ঘিরেই আবর্তিত এর চিত্রনাট্য, যেখানে মূল ভূমিকায় অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার যশ। আরও রয়েছেন সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, রাবিনা ট্যান্ডনের মতো অভিনয়শিল্পীরা।
এই সম্পর্কিত পড়ুন:

আজ ৪ সেপ্টেম্বর কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীনের জন্মদিন। কীভাবে কাটাবেন তিনি আজকের দিনটি, কেমন কাটত আগের জন্মদিন—এসব বিষয় নিয়ে কথা হয় শিল্পীর সঙ্গে। এই সুবাদে জানা গেল তাঁর নতুন গানের খবর। আগামী মাসে যুক্তরাজ্য সফরে যাবেন তিনি, সেটিও জানালেন। সাবিনা ইয়াসমীনের সঙ্গে কথা বলেছেন এম এস রানা
১ ঘণ্টা আগে
বাংলাদেশের চলচ্চিত্রজগতের এক উজ্জ্বল তারকা বুলবুল আহমেদ। তিনি ছিলেন একাধারে অভিনেতা, প্রযোজক ও পরিচালক। আজ প্রয়াত এই শিল্পীর জন্মদিন। এ উপলক্ষে গতকাল বুলবুল আহমেদের শিল্পীজীবনে অর্জিত বিভিন্ন পুরস্কার ও ব্যবহৃত সামগ্রী সংরক্ষণের জন্য বাংলাদেশ ফিল্ম আর্কাইভে প্রদান করা হয়।
২ ঘণ্টা আগে
অভিনয়, স্টাইল, ব্যক্তিত্ব ও রোমান্টিক উপস্থিতি দিয়ে অল্প সময়েই দর্শকের মন জয় করেন সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তাঁর আকস্মিক মৃত্যুর খবর পুরো দেশকে স্তব্ধ করে দেয়। প্রিয় নায়ককে হারানোর শোক মেনে নিতে না পেরে একাধিক ভক্ত আত্মাহুতির পথ বেছে নিয়েছিলেন বলেও খবর প্রকাশিত হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ ঘণ্টা আগে