
স্টার প্লাসের মেগা সিরিয়াল ‘কিউকি সাস ভি কাভি বহু থি’ ভারতীয় টেলিভিশনের ইতিহাসে অবিস্মরণীয় নাম। ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা আট বছরের বেশি সময় ধরে চলেছিল এই সিরিয়াল। দীর্ঘ বিরতির পর গত বছরের জুলাইয়ে প্রচারে আসে এর দ্বিতীয় সিজন। তবে এ যাত্রাটা তত দীর্ঘ হচ্ছে না। এক বছরের মাথায় শেষ হতে চলেছে ‘কিউকি সাস ভি কাভি বহু থি ২’। ভ্যারাইটি ইন্ডিয়া জানিয়েছে, আগস্টের শেষের দিকে দ্বিতীয় সিজনের শুটিং শেষ হওয়ার কথা রয়েছে।
১০ বছর পর তুলসীর পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি শান্তিনিকেতনে তার ফিরে আসার মধ্য দিয়ে শুরু হবে কিউকি সাস ভি কাভি বহু থি ২-এর শেষ অধ্যায়। নাতি পার্থকে হত্যার দায়ে জেল খেটে বাড়ি ফিরেছে সে। নিজের স্ত্রী বৈষ্ণবীকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করেছিল পার্থ। অন্যায় রুখতে এবং বাড়ির বউয়ের সম্মান বাঁচাতে তুলসী নিজের নাতিকে হত্যা করে।
কিউকি সাস ভি কাভি বহু থি ২-এর বিদায়লগ্নে স্মৃতি ইরানি বলেন, ‘সামনের অধ্যায়টি ভীষণ স্পেশাল। দীর্ঘ ১০ বছর পর তুলসী এমন এক পরিবারে ফিরে আসে, যেখানে অনেক কিছু বদলে গেছে; সম্পর্কগুলো জটিল হয়েছে আর নিজেদের মধ্যে দূরত্ব বেড়েছে। তবে তুলসীর বিশ্বাস এখনো আগের মতোই আছে। সে মনে করে, প্রতিটি সম্পর্ককে আরও একটা সুযোগ দেওয়া উচিত এবং যেকোনো পরিবারই আবার আগের মতো এক হতে পারে।’
এ সিরিয়ালে স্মৃতি ইরানি অভিনীত তুলসী চরিত্রটি ঘরে ঘরে আদর্শ বউমার প্রতীক হয়ে উঠেছিল। ভিরানি পরিবারের সুখ-দুঃখে বুক চিতিয়ে লড়াই করা তুলসীকে দর্শক এতটাই ভালোবেসেছে, বাস্তবের স্মৃতি ইরানি আর পর্দার তুলসী যেন এক হয়ে গিয়েছে। এই একটি সিরিয়াল স্মৃতি ইরানিকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়, যা পরবর্তী সময়ে তাঁর রাজনৈতিক ক্যারিয়ারের ভিত্তি তৈরিতেও সাহায্য করেছিল।
স্মৃতি ইরানি মনে করেন, জীবনের যেকোনো কঠিন পরিস্থিতিতে ভেঙে না পড়ে বিকল্প পথ খুঁজে বের করার যে তাড়না, সেটাই তুলসী চরিত্রকে দর্শকদের কাছে এত বছর ধরে প্রাসঙ্গিক করে রেখেছে। স্টার প্লাসে বাংলাদেশ সময় প্রতিদিন রাত ১১টায় প্রচারিত হচ্ছে কিউকি সাস ভি কাভি বহু থি ২।

সংগীতশিল্পী খুরশীদ আলমের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁকে নিয়ে একটি বিশেষ সাক্ষাৎকারধর্মী প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। প্রামাণ্যচিত্রটির নাম দেওয়া হয়েছে ‘হৃদয়ে কী সুর বাজে’। এতে উঠে এসেছে সংগীতশিল্পী খুরশীদ আলমের জীবন, কর্ম, সংগ্রাম, শিল্পভাবনা এবং সংগীতযাত্রার নানা জানা-অ
১৫ মিনিট আগে
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গতমাসে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছিল নজরুল নাট্যোৎসব। অনিবার্য কারণে ওই সময়ে উৎসবটি স্থগিত করা হয়। নতুন আয়োজনে সেই উৎসব শুরু হচ্ছে ২৫ জুলাই। চার দিনব্যাপী ‘নজরুল নাট্যোৎসব ২০২৬’ আয়োজন করছে বাঁশরী।
২৭ মিনিট আগে
দক্ষিণ এশিয়ার জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম তাঁর ভক্তদের জন্য চমক নিয়ে এসেছেন। দীর্ঘ ১৮ বছর পর নিজের চতুর্থ একক স্টুডিও অ্যালবাম প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে প্রকাশ করেছেন অ্যালবামটির কভার ও ট্র্যাকলিস্ট। নতুন এই অ্যালবামের নাম রাখা হয়েছে ‘সুবাহ আয়ে না’।
১ ঘণ্টা আগে
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল গান। বিভিন্ন শিল্পীর তৈরি প্রতিবাদী গানগুলো প্রাণসঞ্চার করেছিল আন্দোলনে। এবার জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে মৌলিক গানের প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। পৃষ্ঠপোষকতা করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে