বাংলা ভাষায় আসছে জনপ্রিয় তুর্কি থ্রিলার সিরিজ ‘সুলেমান’। আগামী ৮ জুন থেকে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফিতে প্রচারিত হবে সিরিজটি।
‘সুলেমান’ সিরিজের গল্পে দেখা যাবে, অর্থনীতি বিভাগের নামী অধ্যাপক সুলেমান। সহকর্মীর মিথ্যা অপবাদে চাকরি থেকে বরখাস্ত হন। তার একমাত্র সন্তানের দুরারোগ্য ব্যাধি ধরা পড়ে। চিকিৎসার জন্য প্রয়োজন অনেক টাকা। এমন বিপদের দিনে কাছের মানুষ সবাই মুখ ফিরিয়ে নেয়। সন্তানকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন সুলেমান। জড়িয়ে পড়েন অন্ধকার জগতের সঙ্গে।
‘সুলেমান’ সিরিজের মূল চরিত্রে অভিনয় করেছেন হালিথ আরগেঞ্চ। তিনি বাংলাদেশের মানুষের কাছে অতি পরিচিত মুখ ‘সুলতান সুলেমান’-এর নাম ভূমিকায় অভিনয়ের জন্যে। এছাড়াও এতে দেখা যাবে নূর ফাত্তাহগলু, ওযান গিউভেনসহ অনেক প্রখ্যাত অভিনয়শিল্পীকে।
সিউল আন্তর্জাতিক ড্রামা অ্যাওয়ার্ডস ২০২০ মনোনয়নপ্রাপ্ত পারিবারিক থ্রিলারধর্মী এই সিরিজে সুলেমানের লড়াই একজন বাবার, একজন স্বামীর ও একজন নিষ্ঠাবান মানুষের।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৮ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৮ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৯ ঘণ্টা আগে