ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তিনি। কিন্তু আর অভিনয় করতে চান না। একজন আদর্শ গৃহিণী ও মা হয়ে জীবন উপভোগ করতে চান। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ওই অভিনেত্রী সম্প্রতি বিয়ে করেছেন। শিগ্গিরই মা হতে চলেছেন।
তিনি টেলিভিশন অভিনেত্রী দীপিকা কাকর। ‘শ্বশুরাল সিমার কা’ শোয়ে প্রধান চরিত্রে অভিনয় করে দেশব্যাপী জনপ্রিয়তা পেয়েছেন। তাঁকে সর্বশেষ দেখা গিয়েছিল একই শোয়ের রিবুট ‘শ্বশুরাল সিমার কা ২’-এ।
একটি সাক্ষাৎকারে অভিনেত্রী দীপিকা বলেছেন, তিনি অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন তিনি। ‘একজন গৃহিণী এবং মা হিসেবে জীবন উপভোগ করতে চান।’ বলেছেন অভিনেত্রী।
দীপিকা ‘শ্বশুরাল সিমার কা’ শোর সহ-অভিনেতা শোয়েব ইব্রাহিমকে বিয়ে করেছেন। অভিনেত্রী বলেছেন, ‘আমি গর্ভাবস্থার এই পর্বটি উপভোগ করছি। আমাদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে যাচ্ছি। আমাদের এখন উত্তেজনা অন্য মাত্রায়।’ দীপিকা বলেন, ‘আমি খুব অল্প বয়সে কাজ শুরু করেছিলাম। প্রায় ১০-১৫ বছর ধরে চালিয়ে গিয়েছি। আমার গর্ভাবস্থার প্রথম দিকেই শোয়েবকে বলেছিলাম, আমি আর কাজ করতে চাই না, অভিনয় ছেড়ে দিতে চাই। আমি একজন গৃহিণী এবং মা হিসেবে জীবন যাপন করতে চাই।’
একই কথোপকথনে দীপিকা আরও বলেছেন, তাঁর স্বপ্ন সব সময়ই একজন গৃহিণী হয়ে জীবন যাপন করা। বিনোদনজগতে তাঁর ক্যারিয়ারটি ছিল একটি ‘সুখী দুর্ঘটনা’। তিনি সৌভাগ্যবান গর্ভাবস্থা উপভোগ করতে পারছেন। স্বামী, অভিনেতা শোয়েব ইব্রাহিমও তাঁদের সন্তান জন্মের পর কয়েক মাস ছুটি নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।
গত জানুয়ারিতে এই দম্পতি ইনস্টাগ্রাম পোস্টে তাঁদের অনাগত প্রথম সন্তানের ঘোষণা দেন।
শ্বশুরাল সিমার কা ছাড়াও দীপিকা কাকর ‘কাহান হাম কাহান তুম’, ‘আগলে জনম মোহে বিতিয়া হি কিজো’র মতো শোয়ে কাজ করেছেন। রিয়েলিটি শো বিগ বস ১২-এর চ্যাম্পিয়ন ছিলেন তিনি।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
৭ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
৮ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
২১ ঘণ্টা আগে