হইচইয়ের অন্যতম জনপ্রিয় সিরিজ ‘একেন বাবু’। আত্মভোলা, বোকা সেজে থাকা দক্ষ গোয়েন্দা একেন শুরু থেকেই দর্শকের নজর কেড়েছে। একেন বাবু চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী। চরিত্রটি জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ, অনির্বাণের সঙ্গে সত্যজিৎ রায়ের জটায়ু চরিত্রের সন্তোষ দত্তর চেহারার অসম্ভব মিল।
সুজন দাশগুপ্তর লেখা এক আশ্চর্য চরিত্র একেন। বুদ্ধিতে যেন ফেলুদা আর স্বভাবে ঠিক জটায়ু। লালমোহন গাঙ্গুলির মতোই খুব খারাপ হিন্দি বলেন। সব সময় হাসি-ঠাট্টা দিয়ে জমিয়ে রাখলেও বড় বড় রহস্যের সমাধান বেরিয়ে আসে তাঁর মাথা থেকেই।
একেন বাবুর প্রথম দেখা পাওয়া যায় ২০০৮ সালে। এ পর্যন্ত ‘একেন বাবু’ সিরিজের চারটি সিজন প্রচারিত হয়েছে। হালের জনপ্রিয় এই গোয়েন্দার পা পড়েছে ঢাকায়ও। সিরিজের তৃতীয় সিজনে বাংলাদেশের প্রেক্ষাপটে গল্প সাজানো হয়েছিল।
একেন চরিত্রের অনির্বাণ চক্রবর্তীর অভিনয় শুরু ছোটবেলায়। গ্রুপ থিয়েটার করতেন। দু-একটা সিনেমায় মুখ দেখালেও কখনো তেমন আলোচনায় আসেননি অনির্বাণ। শিক্ষকতা ছিল তাঁর পেশা। পড়াতেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে। চাকরি করেছেন বাংলাদেশেও। ২০০৪ সালের দিকে চাকরিসূত্রে দুই বছর ছিলেন ঢাকা ও খুলনায়।
অনির্বাণ চক্রবর্তীর প্রথম সিনেমা ইন্দ্রনীল রায়চৌধুরীর ‘ফড়িং’। এর আগে থিয়েটারই ছিল তাঁর ধ্যান-জ্ঞান। একেন চরিত্র থেকে বেরিয়ে আরও কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি।

আর্থিক অনিয়ম ও অবৈধ লেনদেনের তদন্তে সম্প্রতি মুম্বাইয়ের বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালায় ভারতের আয়কর বিভাগ। বিভিন্ন খবরে দাবি করা হয়, তল্লাশি চালানো স্থানগুলোর মধ্যে অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের ঠিকানাও রয়েছে। তবে অভিনেত্রী জানিয়েছেন...
১ দিন আগে
আন্তর্জাতিক অঙ্গনে আবারও পুরস্কৃত হলো বাংলাদেশের সিনেমা। ইতালির লুকা চলচ্চিত্র উৎসবের ফিচার ফিল্ম কম্পিটিশন বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতেছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’। ২০০৫ সাল থেকে ইতালির লুকা শহরে আয়োজিত হয়ে আসছে এ উৎসব।
১ দিন আগে
জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’কে ছাড়িয়ে আবারও সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। সম্প্রতি প্রেক্ষাগৃহে রি-রিলিজের পর আয়ের এই নতুন মাইলফলক স্পর্শ করেছে মার্ভেল স্টুডিওর সিনেমাটি।
১ দিন আগে
দুই অনুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে গেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। গতকাল রোববার সকাল ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিল্পী। লন্ডন ও স্কটল্যান্ডে আয়োজিত দুটি ভিন্ন অনুষ্ঠানে গান গাইতেই তাঁর এবারের যুক্তরাজ্য সফর।
২ দিন আগে