বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত অভিনেত্রী সামিরা খান মাহি। টেলিভিশন থেকে ইউটিউব সব জায়গা মিলিয়ে মাহি এখন জনপ্রিয়তার তুঙ্গে। সে ধারাবাহিকতায় এবার ওটিটি মাধ্যমে নাম লেখালেন মাহি। জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে নতুন একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি।
‘ওভার ট্রাম্প’ নামের ওয়েব সিরিজটি দিয়ে ওটিটিতে পথচলা শুরু করছেন মাহি। সিরিজটি নির্মাণ করেছেন বাশার জর্জিস। গত বুধবার প্রকাশ পেয়েছে এর পোস্টার।
এ প্রসঙ্গে উচ্ছ্বসিত মাহি আজকের পত্রিকাকে বলেন, ‘এটি আমার প্রথম ওয়েব সিরিজ। তাও এত গুণী অভিনেতাদের সঙ্গে। চঞ্চল ভাই আমাকে অনেক বেশি হেল্প করেছেন। এ ছাড়া ভাবনা আপু, নাঈম, মনওয়ার ভাইসহ আরও যাদেরকে পেয়েছি সবাই অনেক হেল্পফুল ছিলেন। আর নির্মাতা বাশার জর্জিস ভাই অনেক যত্ন নিয়ে কাজটি করেছেন।’
জানা গেছে ‘ওভারট্রাম্প’ গল্পটা করোনা মহামারির সময়ে লিখেছেন বাশার জর্জিস। শিগগিরই এই ওয়েব সিরিজ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকি-তে। এতে মাহি ও চঞ্চল ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, আশনা হাবিব ভাবনা, এফএস নাঈম, মোস্তফা মনওয়ার, শরীফ সিরাজ, মীর নওফেল আশরাফী জিসান প্রমুখ।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
৫ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
৫ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৮ ঘণ্টা আগে