ঢাকা: ‘দ্য নাইট ম্যানেজার’–এর হিন্দি রিমেকে ভিলেনের চরিত্রে অভিনয় করার কথা ছিল মনোজ বাজপেয়ির। তবে সিরিজ থেকে সরে এলেন তিনি। প্রসঙ্গত, সিরিজে মূল চরিত্রে রয়েছেন হৃতিক রোশন।
গত কয়েক মাস ধরেই আলোচনা চলছে হৃতিক রোশনের এই ওয়েব সিরিজ ঘিরে। গত বছরই শোনা গিয়েছিল জনপ্রিয় ব্রিটিশ ওয়েব সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’–এর হিন্দি রিমেকে দেখা যাবে হৃতিককে। সিরিজের গল্প ও চিত্রনাট্য শুনে পছন্দ হওয়ায় ‘গ্রিন সিগন্যাল’ দিয়ে দিয়েছেন তিনি। বিখ্যাত হলিউড সিরিজ ‘অ্যাভেঞ্জার্স’ খ্যাত হলিউড অভিনেতা টম হিডলস্টন ছিলেন ‘দ্য নাইট ম্যানেজার’ মূল ওয়েব সিরিজের প্রধান চরিত্রে। ‘অ্যাভেঞ্জার্স’ ছবির সিরিজে ‘লোকি’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন টম।
কিছুদিন আগেই জানা গিয়েছিল, ‘দ্য নাইট ম্যানেজার’–এর হিন্দি রিমেকে প্রধান ভিলেনের চরিত্রে দর্শকের সামনে হাজির হবেন মনোজ বাজপেয়ি। পর্দায় হৃতিকের সঙ্গে জমিয়ে তাঁর মহড়া নেওয়ার খবর জানতে পেরে নড়েচড়ে বসেছিল তাঁদের অনুরাগীর দল। মূল ভার্সনটিতে মনোজের এই চরিত্রের নাম ছিল ‘রিচার্ড রোপার’, যাতে অভিনয় করেছিলেন হিউ লোরি। ‘রিচার্ড রোপার’ চরিত্রটি অবৈধ অস্ত্র চোরাচালানকারীর, কিন্তু সাধারণ মানুষের কাছে তার পরিচয় এক বিরাট ও নামকরা ব্যবসায়ীর। তবে নতুন খবর হলো, এই ওয়েব সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মনোজ।
কিন্তু কেন হঠাৎ করে নিজেকে এই বিগ বাজেটের প্রোজেক্ট থেকে সরিয়ে নিলেন মনোজ? শোনা যাচ্ছে, শুধু শিডিউল জটিলতার কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। আসলে এতদিন সবকিছু পরিকল্পনামাফিক এগোলেও করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সমস্ত পরিকল্পনা ওলটপালট হয়ে যায়। এক কথায় বন্ধ হয়ে গেছে ভারতের বিনোদনজগৎ। তাই দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সমস্ত ছবির শুটিং। এই তালিকায় রয়েছে মনোজের দুটি ছবিও। লকডাউনের কারণে মাঝপথেই সেই দুই ছবির কাজ আটকে রয়েছে। লকডাউন উঠলে সেই ছবির টানা শুটিং শুরু হওয়ার কথা। অথচ এদিকে হৃতিকেরও এই ছবির শুটিং সম্ভবত শুরু হবে লকডাউন ওঠামাত্রই। তাই বিপদে পড়েছেন মনোজ। কিছুতেই ওই ছবির অন্যান্য অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে নিজের ‘ডেট’ মিলিয়ে উঠতে পারছিলেন না তিনি। তাই উপায় না দেখে একপ্রকার বাধ্য হয়েই নাকি এ পদক্ষেপ নিয়েছেন মনোজ। এই মুহূর্তে সেই চরিত্রের জন্য অন্য অভিনেতার খোঁজ শুরু করেছেন সিরিজের নির্মাতারা।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
২৮ মিনিট আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১২ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১২ ঘণ্টা আগে