ঢাকা: আজ নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে অ্যান্থলজি ছবি ‘রায়’। চারটি আলাদা গল্প এক মোড়কে মুড়ে বানানো হয়েছে একটি ছবি। অভিনয় করেছেন বলিউডের নামকরা অভিনয়শিল্পীরা।
১. সত্যজিৎ রায়ের চারটি গল্প ‘বারীন ভৌমিকের ব্যারাম’, ‘বহুরূপী’, ‘বিপিন চৌধুরীর স্মৃতিভ্রম’ ও ‘স্পটলাইট’ অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি।
২. বানিয়েছেন তিনজন পরিচালক—অভিষেক চৌবে, সৃজিত মুখার্জি ও বাসান বালা। সৃজিত বানিয়েছেন দুটি গল্প।

৩. সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে তৈরি হয়েছে ‘রায়’। নেটফ্লিক্সের এই সিরিজের দৃশ্যায়নের সময় মূল গল্পের অনেক কিছুতেই বদল আনতে হয়েছে।
৪. সিনেমায় এসে সত্যজিতের মূল গল্পের নামও বদলে গেছে। গল্পগুলোর নাম দেওয়া হয়েছে ‘হাঙ্গামা হ্যায় কিঁউ বরপা’, ‘বহুরূপিয়া’, ‘ফরগেট মি নট’ ও ‘স্পটলাইট’।

৫. চার ছবিতে দেখা যাবে এই সময়ের পরিচিত একঝাঁক অভিনয়শিল্পীকে। আছেন মনোজ বাজপেয়ি। ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এর কল্যাণে তিনি এখন ভারতের সবচেয়ে আলোচিত অভিনেতা। এই সিরিজে তাঁকে দেখা যাবে শাস্ত্রীয় গায়কের চরিত্রে।
৬. মনোজ ছাড়াও সিরিজে দেখা যাবে কে কে মেনন, গজরাজ রাও, আলি ফজল, রাধিকা মদন, হর্ষবর্ধন কাপুর, বিদিতা বাগ, অনিন্দিতা বসু, চন্দন রায় স্যানাল ও শ্বেতা বসু প্রসাদকে।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১০ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১০ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১১ ঘণ্টা আগে