আজ শনিবার আফরান নিশো অভিনীত থ্রিলার সিরিজ ‘সাড়ে ষোল’ র ট্রেলার প্রকাশ করেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই। ইয়াসির আল হক পরিচালিত সিরিজটি একটি হোটেলের রহস্যময় ফ্লোরকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। সিরিজটি আগামী ১৭ আগস্ট থেকে দেখা যাবে হইচইয়ে।
সিরিজটিতে অভিনেতা আফরান নিশো আসছেন আইনজীবী হয়ে। আইনজীবী রেজা চরিত্রে দেখা যাবে তাকে। রেজার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেসটির শুনানিতে যাওয়ার আগের রাতে তার জীবন একটি জটিল মোড় নেয়। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।
পরিচালক ইয়াসির আল হকের প্রথম ওয়েব সিরিজ এটি। ট্রেলার নিয়ে তিনি বলেন, ‘সিরিজের ট্রেলারটি গল্পের মুহূর্তগুলোর একটি কোলাজ মাত্র, তাই ‘‘সাড়ে ষোল’’র আসল ঝলক দেখতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে ১৭ আগস্ট পর্যন্ত।’
এই সিরিজে করপোরেট ম্যানেজার রাকিবের চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। নিজের চরিত্র নিয়ে অভিনেতা ইন্তেখাব দিনার বলেন, ‘আপাতদৃষ্টিতে খুব সাধারণ চরিত্র মনে হলেও এই রাকিব চরিত্রে অভিনয়ের জন্য আমাকে আমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে অভিনয় করতে হয়েছে। আমি আত্মবিশ্বাসী যে দর্শকেরা সিরিজটিকে ততটাই পছন্দ করবেন, ঠিক যতটা আমি এর অংশ হতে পেরে আনন্দিত বোধ করেছি।’
সিরিজটিতে সাংবাদিক রিনি চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। নিজের চরিত্র নিয়ে জাকিয়া বারী মম বলেন, ‘রিনি এই শহরের নাম করা টিভি জার্নালিস্ট। যেকোনো সময় তার হেড অব নিউজ হওয়ার সম্ভাবনা রয়েছে। শহরের সব পাওয়ারফুল লোকজনের সঙ্গে তার ওঠা-বসা। বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে।’
১৭ আগস্ট থেকে হোটেলের রহস্যময় ফ্লোরকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘সাড়ে ষোল’। সিরিজটি দর্শকদের এমন একটি অভিজ্ঞতার মধ্যে নিয়ে যাবে যেখানে তারা নিজেকে আবিষ্কার করবে ঐশ্বর্য এবং প্রতারণার বেড়া জালে অন্যরকম এক গোপন ঘটনায়।
ইমতিয়াজ বর্ষণ তাঁর আলতাফ চরিত্র সম্পর্কে বলেন, ‘আমার চরিত্রের নাম এ. ডি. সি. আলতাফ, একজন পুলিশ কর্মকর্তা। আলতাফ চরিত্রের মাধ্যমে দর্শক এত দিন যেভাবে পেয়েছেন তার থেকে একদমই ভিন্ন ভাবে পাবেন। অনেক দিন পরে বান্ধবীর আমন্ত্রণে ভায়োলেট ইনে তার আগমন। ভায়োলেট ইন এর সাড়ে ষোল তলায় যে ঘটনার জট পেকেছে এবং তার জন্য শহরজুড়ে যে হইচই হবে তা কতখানি ঠেকাতে পারবে আলতাফ তা জানার জন্য সিরিজটি দেখতে দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।’
এ ছাড়া এই সিরিজে অন্যান্য চরিত্রের মধ্যে গাফফার চরিত্রে শাহেদ আলী এবং পাবলিক রিলেশনস অফিসার চরিত্রে আফিয়া তাবাসসুম বর্ণ।

‘হালদা’, ‘ছিটকিনি’সহ বেশ কিছু প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন রুনা খান। নতুন আরেক সিনেমার শুটিং শুরু করলেন তিনি। ‘জলপবন’ নামের সিনেমাটি পরিচালনা করছেন রাজন তালুকদার। এর শুটিংয়ে রুনা খান বর্তমানে আছেন সুনামগঞ্জের হাওর এলাকায়। সেখানে ১৫ আগস্ট থেকে চলছে জলপবনের শুটিং। চলবে এ মাসজুড়ে।
১৬ ঘণ্টা আগে
গত মাস থেকে ইউরোপে সংগীতসফরে ব্যস্ত সময় পার করছেন নগরবাউল জেমস। এখন তিনি রয়েছেন ইতালিতে, পারফর্ম করছেন দেশটির বিভিন্ন শহরে। কয়েক দিন আগে গান শুনিয়েছেন রোম শহরে। সেই কনসার্টের পর জেমস ও তাঁর সফরসঙ্গীদের বিরুদ্ধে হোটেল রুম নোংরা ও অগোছালো রেখে বেরিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি সত্যি নয় বলে জানিয়েছেন
১৬ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে অপূর্বর সিনেমার সংখ্যা মাত্র দুটি। বড় পর্দায় অভিষেক ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ দিয়ে। প্রায় এক দশকের বিরতির পর ২০২৪ সালে টালিউডের ‘চালচিত্র’ সিনেমায় দেখা যায় তাঁকে। এবার আর দীর্ঘ অপেক্ষা নয়, অপূর্ব জানালেন—সিনেমা নিয়ে নতুন করে পরিকল্পনা করছেন তিনি। এরই মধ্যে
১৭ ঘণ্টা আগে
গতকাল দেশের সিনেপ্লেক্সে মুক্তি পেল নতুন দুই হলিউড সিনেমা। হরর ঘরানার ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’-এর সঙ্গে দেখা যাচ্ছে ‘পাও প্যাট্রল: দ্য ডাইনো মুভি’ নামের অ্যানিমেশন সিনেমা।
১৭ ঘণ্টা আগে