অভিনেতা এফএস নাঈমকে কিছুদিন ধরে পাওয়া যাচ্ছিল না। শুটিং থেকে বিরতি নিয়েছিলেন। টিভি নাটকের ভিউয়ের প্রতিযোগিতা, অভিনয়শিল্পীদের সিন্ডিকেট— কোথাও ছিলেন না নাঈম। তিনি ছিলেন নিজের মতো। কাজ থেকে বিরতি নিয়ে নিজেকে প্রস্তুত করছিলেন।
যখন ফিরেছেন, নাঈমকে দেখে অনেকেই চমকে গেছেন। মেদ ঝরিয়ে নতুন লুকে হাজির তিনি। নাঈম বলেন, ‘আমি ফিরে এসেছি। গত কয়েকমাস খুব খেটেছি। নিজেকে তৈরি করেছি। এখন ক্যামেরার সামনে শট দেওয়ার পর অনেকেই বলছেন, ‘‘আপনি তো একেবারেই বাচ্চা হয়ে গেছেন।’’ বেশ কমপ্লিমেন্টস পাচ্ছি।’ লুক বদলের সঙ্গে সঙ্গে বেড়েছে নাঈমের আত্মবিশ্বাসও।
বিরতি থেকে ফিরে এসে নাঈম বড়সড় চমক দিলেন ওয়েব সিরিজের খবর দিয়ে। ‘অরা’ নামে নতুন ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। গত সপ্তাহে রাজধানীর উত্তরায় হয়েছে এর দৃশ্যধারণ। রেডপড স্টুডিওর ব্যানারে সিরিজটি বানিয়েছেন তানিম পারভেজ। এতে নাঈমের সহশিল্পী হিসেবে আছেন পার্থ বড়ুয়া, শতাব্দী ওয়াদুদ, তাসনুভা তিশা ও শর্মিলী আহমেদ।
সিরিজের প্রযোজক মোহাম্মদ মাজেদুল হক রানা বলেন, ‘গল্পটি ভৌতিক ঘরানার। তবে আমরা গল্প বর্ণনায় সাসপেন্সকে প্রাধান্য দিচ্ছি। মানুষের যে অরা বা এনার্জি থাকে, সেটাকে কাজে লাগিয়ে একটা লোক পুরনো সময়ে ফিরে গিয়ে যে কোনো সমস্যার সমাধান করে। ঘটনাচক্রে তার কাছে আসে এক দম্পতি, যাদের বাচ্চা হয় না। ওই লোকটি তাদেরকে শর্ত দেয়- একটা গর্ভবতী মেয়েকে বলি দিয়ে তার রক্ত সংগ্রহ করতে হবে।’ এই গুনিন বা যাদুকর চরিত্রে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া।
তবে এমন চিকিৎসা ব্যবস্থায় একেবারেই ভরসা নেই নাঈমের। সিরিজে তিনি অভিনয় করেছেন একজন বিজ্ঞানবিশ্বাসী যুবকের চরিত্রে। নাঈম বলেন, ‘সিরিজে আমি বিজ্ঞানমনস্ক একজন মানুষ। আধুনিক বিজ্ঞান অনেক এগিয়েছে। সে জায়গা থেকে তান্ত্রিক বা এ ধরনের প্রথায় আমি বিশ্বাস করি না। তারপর বেশ কিছু জিনিস ব্যাখ্যার বাইরেও থেকে যায়। সেগুলো ব্যাখ্যা দিয়ে সমাধান দেওয়া সম্ভব না।’
ওয়েব সিরিজ ‘অরা’র গল্প লিখেছেন মারুফ রেহমান ও তানিম পারভেজ। চিত্রনাট্য সাজিয়েছেন ইমতিয়াজ হাসান শাহরিয়ার। সিরিজটি প্রচারিত হবে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে।

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
১৩ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পীই ব্যবসায় যুক্ত। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত বিউটি পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। এবার ব্যবসায়ীর খাতায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি যুক্ত হয়েছেন স্পিডটাচ অটোস নামের গাড়ি বিক্রির একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে।
১৪ ঘণ্টা আগে
ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম সফল সিরিজ ‘নাগিন’। ২০১৫ সালে কালারস টিভিতে পথচলা শুরু করেছিল ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের এই রোমাঞ্চকর ফ্যান্টাসি ড্রামা। গত ১১ বছরে সাতটি সফল মৌসুম পার করেছে সিরিজটি। সবশেষ গত জুনে শেষ হয়েছে নাগিনের সপ্তম সিজনের প্রচার। নাগিনের পথ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে।
১৪ ঘণ্টা আগে
মাদক-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ইউ আ ইন। অবশেষে তিন বছর পর ক্যামেরার সামনে ফিরছেন তিনি। পরিচালক জাং জে হিয়োনের থ্রিলার সিনেমা ‘ভ্যাম্পায়ার’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।
১৪ ঘণ্টা আগে