
সড়ক দুর্ঘটনায় ভোকালিস্ট ও গিটারিস্ট তানভীর আহাসান পিয়ালের মৃত্যুর পর অনির্দিষ্টকালের জন্য ব্যান্ডের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে অড সিগনেচার।
আজ রোববার সকালে এক ফেসবুক পোস্টে ব্যান্ডের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে অড সিগনেচার। ব্যান্ডটির নতুন অ্যালবাম প্রকাশের কথা ছিল, সেটিও আটকে গেল। আপাতত নতুন কোনো শোতেও পাওয়া যাবে না অড সিগনেচারকে।
গতকাল শনিবার সিলেটে এক কনসার্টে যাওয়ার পথে ভোরে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন পিয়াল। ব্যান্ডের সদস্যদের বহনকারী মাইক্রোবাসের চালক আবদুস সালামও মারা গেছেন। ব্যান্ডের বাকি সদস্যেরা আহত হয়েছেন।
ভাগ্যক্রমে এ দুর্ঘটনার সময় ব্যান্ডের সঙ্গে ছিলেন না ভোকালিস্ট মুনতাসির রাকিব ও বেইজ গিটারিস্ট তাহমিদ। এ বিষয়ে ভোকালিস্ট মোনতাসির রাকিব ফেসবুকে লিখেছেন, ‘আমি আল্লাহর কৃপায় শারীরিকভাবে সুস্থ আছি। আমি ভাগ্যবশত ওই শোতে এটেন্ড করার কথা ছিল না। তাহমিদ (বেইজ গিটারিস্ট) পরীক্ষার জন্য ওই গাড়িতে না উঠে পরে ফ্লাইটে যাওয়ার পরিকল্পনা করেছিল। তাই সেও ওই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়।’
ব্যান্ডের সদস্যের বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়ে রাকিব আরও লিখেছেন, ‘বাকিদের অবস্থা যদি বলি, আকিবের (ড্রামার) কয়েকটা হাড্ডি ভেঙে যায়, তবে আশা করা যাচ্ছে দ্রুত সেরে যাবে। তবে অত দ্রুতও না। সাকিনের (গিটারিস্ট) পা এবং মাথায় হালকা ব্যথা। আর পায়ে প্লাস্টার করা আছে আপাতত। অমিতাবের (কিবোর্ডিস্ট, গিটারিস্ট) অবস্থা তার ডান হাতের কবজি মচকানো। প্লাস্টার করা আছে। দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা আছে।’
পিয়ালের জন্য দোয়া চেয়ে রাকিব সবশেষ লিখেছেন, ‘যারা উক্ত ঘটনায় বেঁচে ফিরেছে, তাদের শারীরিক অবস্থা উন্নতির পথে গেলেও মানসিকভাবে সবাই বিপর্যস্ত। ভালো থাকবেন সবাই। পিয়ালের জন্য দোয়া করবেন।’
গতকাল দুপুরে পিয়ালের মৃত্যুর খবর পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। তরুণ গায়কের অকালপ্রয়াণে শিরোনামহীন, অ্যাশেজ, শূন্যসহ বেশ কয়েকটি ব্যান্ড শোক জানিয়েছে।
২০১৭ সালে যাত্রা করেছে অড সিগনেচার, বিশেষ করে তরুণ শ্রোতাদের মধ্যে ব্যান্ডটির বেশ জনপ্রিয়তা রয়েছে। এই ব্যান্ডের ‘আমার দেহখান’ গানটি অড সিগনেচার ব্যান্ডের অনুরাগীদের ছাপিয়ে সাধারণ মানুষের মুখে মুখেও ফেরে। মুনতাসির রাকিবের লেখা গানটি গেয়েছেন পিয়াল।
২০১৯ সালে ব্যান্ডটির প্রথম গান ‘ঘুম’ প্রকাশিত হয়েছে। এর বাইরে ‘প্রস্তাব’, ‘দুঃস্বপ্ন’, ‘মন্দ’ শিরোনামের গানগুলোও শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৪ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৫ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৫ ঘণ্টা আগে