গত শনিবার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে যুক্তরাজ্যের ৪০ তম রাজা হিসেবে শপথ নেন তৃতীয় চার্লস। রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের একটি দলীয় সংগীতে অংশ নিয়েছেন বাংলাদেশের তরুণ সংগীত শিল্পী মাশা ইসলাম।
রাজার সম্মানে বিবিসির আয়োজনে ইংরেজ গায়ক স্টিভ উইনউডের বিখ্যাত গান ‘হায়ার লাভ’ পরিবেশন করেন কমনওয়েলথের ৫৬ সদস্যরাষ্ট্রের শিল্পীরা। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মাশা ইসলামকে মনোনীত করে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ। ‘হায়ার লাভ’ শিরোনামের গানের নির্বাচিত অংশ রেকর্ড করে পাঠিয়েছেন মাশা ইসলাম।
গত শনিবার ফেসবুক পোস্টে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ লিখেছে, ‘রাজা তৃতীয় চার্লসের সম্মানে আয়োজিত দলগত গানে ভার্চ্যুয়ালি অংশ নিয়েছেন মাশা ইসলাম।’
এ বিষয়ে মাশা আজকের পত্রিকাকে বলেন, ‘এমন একটি আয়োজনে অংশ নেওয়া অনেক সম্মানের। অংশ নিতে পেরে সম্মানিত বোধ করছি। আমাকে মনোনীত করার জন্য ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা।’
মাশার মতো কমনওয়েলথ সদস্যরাষ্ট্রের শিল্পীরা ভার্চ্যুয়ালি অংশ নিয়েছেন। গত বছর ওয়েব ফিল্ম ‘দুই দিনের দুনিয়া’ চলচ্চিত্রের ‘ট্যাকা পাখি’ গানের জন্য আলোচিত হোন মাশা। চলচ্চিত্রের গানের পাশাপাশি নিয়মিত কনসার্টে দেখা যায় মাশাকে।

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
২ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১১ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১ দিন আগে