প্রখ্যাত গীতিকার ও সাংবাদিক কে জি মুস্তাফা মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ রাত ৮টার পর ঢাকায় আজিমপুরে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। আগামীকাল সোমবার বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৪ বছর। বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তাঁর পরিবার।
আজ রোববার রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।
‘তোমাকে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে’সহ অনেক জনপ্রিয় গানের গীতিকার কে জি মুস্তাফা। তিনি জাতীয় প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সদস্য।
গীতিকার হিসেবেই কে জি মুস্তাফা বেশি পরিচিত। তিনি একজন সফল সাংবাদিক এবং কলামিস্টও। জন্ম ১ জুলাই ১৯৩৭ সালে, নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায়। ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
দৈনিক ইত্তেহাদে ১৯৫৮ সালে শিক্ষানবিশ হিসেবে সাংবাদিকতায় হাতেখড়ি। ওই বছরই ‘দৈনিক মজলুম’-এ সহ-সম্পাদক হন এবং পত্রিকাটির বিলুপ্তির আগে পর্যন্ত বহাল ছিলেন। এরপর দীর্ঘ বিরতি। ১৯৬৮ সালে সাপ্তাহিক জনতায় সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন। দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে তিনি সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।
ছাত্রজীবন থেকে কে জি মুস্তাফার কবিতা দেশের বিভিন্ন পত্র-পত্রিকা ও সাময়িকীতে প্রকাশিত হয়েছে। ১৯৬০ সাল থেকে চলচ্চিত্র, রেডিও এবং টেলিভিশনে তাঁর লেখা প্রচুর গান প্রচারিত হয়। হাজার গানের গীতিকার কে জি মুস্তাফার সিনেমার গানগুলো খুবই জনপ্রিয়। তাঁর গানে উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী তালাত মাহমুদ এবং বাংলাদেশের খ্যাতিমান প্রায় সব শিল্পী কণ্ঠ দিয়েছেন।

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
২ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১১ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১ দিন আগে