
চলছে বৃষ্টি ঝরার মাস। এমন দিনে বৃষ্টি নিয়ে নতুন গান প্রকাশ করলেন কণ্ঠশিল্পী শারমিন কেয়া। গানের শিরোনাম ‘বৃষ্টি যদি না থামে’। ‘আজ আর বৃষ্টি যদি না থামে/ অঝোর ধারায় অবিরত ঝরে/ বৃষ্টিফোঁটা গায়ে মেখে/ তোমায় জড়িয়ে নেব’—এমন কথার গানটি লিখেছেন তারেক আনন্দ। সুর ও সংগীত আয়োজন করেছেন সজীব দাস।
নতুন এই গান নিয়ে শারমিন কেয়া বলেন, ‘বৃষ্টির এই সময়ে ভালো লাগার মতো একটি বৃষ্টির গান শ্রোতাদের উপহার দিলাম। আশা করি, সবার ভালো লাগবে।’
গীতিকার তারেক আনন্দ বলেন, ‘বৃষ্টির প্রতি আমি ভীষণ দুর্বল। বৃষ্টি নিয়ে আমার বেশ কয়েকটি গান প্রকাশিত হয়েছে। এই গানের কথাগুলো আমার ভিন্ন এক ভালোবাসার প্রকাশ ঘটেছে। আমার বিশ্বাস, গানটি শ্রোতাদের মনে জায়গা করে নেবে।’
সজীব দাস বলেন, ‘গানের কথাগুলো যেমন সুন্দর, তেমনি চেষ্টা করেছি সুন্দর সুর ও সংগীত করার। শ্রোতাদের ভালো লাগলেই আমাদের চেষ্টা সার্থক হবে।’
শারমিন কেয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘বৃষ্টি যদি না থামে’ শিরোনামের গানটি। পাশাপাশি শোনা যাচ্ছে বিভিন্ন অডিও ডিজিটাল প্ল্যাটফর্মে।

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের বিরুদ্ধে এফআইআর করার প্রস্তুতি নিচ্ছেন প্রিয়াঙ্কা সরকার। শুরু থেকেই প্রযোজনা সংস্থার বক্তব্যে অসঙ্গতি রয়েছে।
১ ঘণ্টা আগে
মালয়ালম ইন্ডাস্ট্রির পরিচালক ও প্রযোজক রঞ্জিত বালাকৃষ্ণনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন এক তরুণী। রঞ্জিতকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত তাঁকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
২ ঘণ্টা আগে
লম্বা চুল, চোখে কালো সানগ্লাস, গলায় একাধিক চেন আর কালো জ্যাকেট গায়ে গত বছর ‘শিরোনাম’ সিনেমার ফার্স্ট লুকে হাজির হয়েছিলেন নিরব হোসেন। পোস্টার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়েছিল কোরবানির ঈদে মুক্তি পাবে শিরোনাম। তবে কাজ শেষ না হওয়ায় পিছিয়ে যায় সিনেমাটি। এ বছর কোরবানির ঈদে মুক্তির জন্য নতুন করে প্রস্তুতি...
৮ ঘণ্টা আগে
কুখ্যাত যৌন নিপীড়ক ও নারী পাচারকারী জেফরি এপস্টেইনের অপরাধের আদ্যোপান্ত এবার উঠে আসছে টিভি পর্দায়। বিনোদন সাময়িকী ভ্যারাইটি জানিয়েছে, এপস্টেইনের অন্ধকার জগতের গল্প নিয়ে একটি হাই-প্রোফাইল লিমিটেড সিরিজ নির্মাণের প্রস্তুতি নিচ্ছে সনি পিকচার্স টেলিভিশন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অস্কার ও এমি...
৮ ঘণ্টা আগে