আলাউদ্দিন আলীকে শ্রদ্ধাঞ্জলী

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া দেশের গান ‘আমায় গেঁথে দাও না মাগো’। নজরুল ইসলাম বাবুর লেখা ও আলাউদ্দিন আলীর সুর করা গানটি এখনো গেঁথে আছে মানুষের হৃদয়ে। রুনা লায়লার গাওয়া এই গান এবার গাইলেন এলিটা করিম। নতুন করে সংগীতায়োজন করেছেন কাজী ফয়সাল আহমেদ।
প্রখ্যাত সুরকার আলাউদ্দিন আলীকে শ্রদ্ধা জানিয়ে তাঁর সুর করা পাঁচটি গান নতুন সংগীতায়োজনে প্রকাশের উদ্যোগ নিয়েছেন আলাউদ্দিন আলীর মেয়ে সংগীতশিল্পী আলিফ আলাউদ্দিন ও তাঁর স্বামী ব্যান্ড তারকা কাজী ফয়সাল আহমেদ। সেই প্রজেক্টের একটি গান আমায় গেঁথে দাও না মাগো। শওকত আলী রানার নির্দেশনায় এই গানের ভিডিওতে এলিটা করিমের সঙ্গে দেখা গেছে সংগীত পরিচালক ফয়সালকে। গত বৃহস্পতিবার আলিফ আলাউদ্দিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে গানটি। ফেসবুকে গানটি শেয়ার করে এলিটা করিম জানিয়েছেন, জনপ্রিয় এই দেশের গানটি নতুন করে গাওয়াটা শিল্পী হিসেবে তাঁর জন্য সম্মানের।
আলাউদ্দিন আলীর গান নতুন সংগীতায়োজনে প্রকাশ করা নিয়ে আলিফ আলাউদ্দিন বলেন, ‘আমরা চাই, বাবার গানগুলো নতুন প্রজন্মের কানে পৌঁছাক। আজ যারা গানে-সুরে বেড়ে উঠছে, তারা হয়তো জানেই না, যেসব গান তারা মাঝেমধ্যে শোনে, সেগুলোর সুরকার আলাউদ্দিন আলী। চেষ্টা করেছি অ্যাকুস্টিক আবহ রেখে গানের সুর ও কথা যেন শ্রোতারা ঠিকমতো উপলব্ধি করতে পারেন।’

এলিটা করিমের গাওয়া আমায় গেঁথে দাও না মাগো গানের আগে প্রকাশ পেয়েছে এই আয়োজনের আরও দুটি গান। ‘তোমাকে দেখলে একবার মরিতে পারি শতবার’ গানটি গেয়েছেন ওয়ারফেজ ব্যান্ডের ভোকাল পলাশ নূর।
অন্যদিকে ‘যদি কোনো দিন কোনো মুক্তির কথা লিখতে হয়’ গানটি নতুন করে গেয়েছে পেন্টাগন ব্যান্ড। এ ছাড়া শিগগির মুক্তি পাবে ‘শেষ কোরো না শুরুতে খেলা’ ও ‘হারানো দিনের মতো হারিয়ে গেছ তুমি’ গান দুটি। রুনা লায়লার গাওয়া শেষ কোরো না শুরুতে খেলা গানটি নতুন করে গেয়েছেন মাইলস ব্যান্ডের হামিন আহমেদ এবং হারানো দিনের মতো হারিয়ে গেছ তুমি গানটিতে কণ্ঠ দিয়েছেন পুষ্পিতা। মূল গানটিতে কণ্ঠ দিয়েছিলেন মিতালী মুখার্জি।

পথচলার ২২ বছর উপলক্ষে ৮ অক্টোবর স্টার সিনেপ্লেক্সের সব শাখায় যেকোনো সিনেমার একটি টিকিট কিনলে আরও একটি টিকিট বিনা মূল্যে পাওয়া যাবে। দর্শকেরা ফেসবুক পেজে স্মৃতি শেয়ার করে জিততে পারবেন বিনা মূল্যের মুভি ভাউচারও।
১১ ঘণ্টা আগে
২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় সবশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর। সে সময় ‘ছম্মক ছাল্লো’, ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাঁদের রসায়ন প্রশংসা পেয়েছিল। এরপর কেটে গেছে ১৫টি বছর। অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তাঁরা।
২১ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়ক কাজী মারুফ। তবে দেশের সিনেমার প্রতি ভালোবাসা এখনো আছে আগের মতোই। যুক্তরাষ্ট্র থেকে নির্মাণ করেছেন ‘গ্রীন কার্ড’। ২০২৪ সালের রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দুই বছর পর আবার সিনেমা নির্মাণের কাজ শুরু করছেন তিনি।
২১ ঘণ্টা আগে
সংগীতশিল্পী সুজিত মোস্তফার নতুন গান ‘সাদা শেফালী’। প্রকৃতি আর ভালোবাসার আবেশে সাজানো গানটি লিখেছেন জাহিদুল ইসলাম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন।
১ দিন আগে