আর্মি স্টেডিয়ামে আয়োজিত ব্যান্ড মিউজিক ফেস্টে আবারও ঢাকা মাতল তারুণ্যের উচ্ছ্বাসে। বিকেল থেকেই অনুষ্ঠান প্রাঙ্গণে জমে ওঠে উপচে পড়া ভিড়। দুপুর গড়িয়ে বিকেলে শুরু হয় কনসার্ট। ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গান দিয়ে মঞ্চে ওঠে ভাইকিংস। তাঁরা গেয়ে শোনায় আরও কয়েকটি গান।
এরপর একে একে মঞ্চ মাতায় ব্যান্ড পেন্টাগন, অবসকিউর, ফিডব্যাক, মাকসুদ ও ঢাকা, শিরোনামহীন, পাওয়ারসার্জ, রেনেসাঁ, দলছুট। আইয়ুব বাচ্চুর হাতে শুরু হওয়া ব্যান্ড মিউজিক ফেস্টে এভাবেই গানে গানে স্মরণ করা হয় রক তারকাকে। সব মিলিয়ে চলতি বছরের সবচেয়ে বড় আর সেরা কনসার্টটি উপভোগ করছেন উপস্থিত দর্শক শ্রোতারা।
৯ বছর আগে আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল আইয়ের উদ্যোগে শুরু হয়েছিল ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’। প্রতিবছর ১ ডিসেম্বর দেশের সেরা ব্যান্ডগুলোর উপস্থিতিতে জমে উঠত এই উৎসব। আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর নতুন করে সাজানো হয়েছে সেই আয়োজন।
চ্যানেল আইয়ের সঙ্গে এ বছর যুক্ত হয়েছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (বামবা)। আইয়ুব বাচ্চুর স্বপ্নকে ধারণ করে তারা ১ ডিসেম্বরকে ব্যান্ড মিউজিক ডে হিসেবে ঘোষণা করে। আর ডিসেম্বরের প্রথম শুক্রবার ব্যান্ড মিউজিক ফেস্ট আয়োজনের ঘোষণা দেয়। আজ আর্মি স্টেডিয়ামে চলছে ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৩ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৭ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৫ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে