
গতকাল মিডিয়াপাড়ায় গুঞ্জন ছড়িয়ে পড়ে—এক গিটারিস্টের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। এমনকি ভাঙনের পথে তাঁর ছয় বছরের সংসার। বিচ্ছেদ নিয়ে যখন কানাঘুষা চলছে, সে সময় কনা জানালেন, ভাঙনের পথে নয়, ইতিমধ্যে তাঁর স্বামী গোলাম মোহাম্মদ ইফতেখারের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে তাঁর। বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় সংসার ভাঙার খবর নিজেই জানিয়েছেন কনা।
ফেসবুকে কনা লেখেন, ‘আমি আপনাদের ভালোবাসার কনা। জন্ম, মৃত্যু, বিয়ে—সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যে কোনো বিচ্ছেদও হয় তারই ইশারায়। আমার সব শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশে ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি, দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি। এটি আমাদের দুজনের জন্যই একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল এবং আমরা উভয়েই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এ পথে হেঁটেছি।’
কনা আরও লেখেন, ‘আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব। জীবনের এই নতুন অধ্যায়ে আমরা দুজনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি। এই মুহূর্তে আমি আমার গানের কাজে মনোনিবেশ করতে চাই, যে কাজের মাধ্যমেই আমি এত দূর আসতে পেরেছি। তাই আশা করি, আপনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং সব সময় আমাকে যেভাবে শ্রদ্ধা ও ভালোবাসায় আগলে রেখেছেন, ভবিষ্যতেও সেভাবেই রাখবেন। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।’
ফেসবুকে কনা স্ট্যাটাস শেয়ার করার এক ঘণ্টার মাথায় বিচ্ছেদের কথা অস্বীকার করে পোস্ট দেন ইফতেখার। তিনি জানান, পারিবারিক কিছু সমস্যা হলেও এখনো তাঁদের বিচ্ছেদ হয়নি। এমনকি যাঁরা এ ধরনের খবর প্রচার করছেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুমকি দেন তিনি। তবে কিছুক্ষণের মধ্যেই নিজের পোস্ট সরিয়ে দেন ইফতেখার।

দীর্ঘ সাত বছর প্রেম করে ২০১৯ সালের ২১ এপ্রিল ব্যবসায়ী ইফতেখার গহিনকে বিয়ে করেছিলেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা।

দক্ষিণ কোরিয়াভিত্তিক জনপ্রিয় জাপানি কে-পপ ইনফ্লুয়েন্সার মিনা চান ২৬ বছর বয়সে মারা গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ‘লাইভ’ সম্প্রচার চলাকালীন সিউলে তাঁর নিজ বাসভবন থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
১৫ ঘণ্টা আগে
ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশিবার দেখা ভিডিও ‘বেবি শার্ক ড্যান্স’-এর অন্যতম প্রধান শিল্পী এবার সংগীতে ক্যারিয়ার গড়তে চলেছে। ইন্টারনেটে ‘বেবি শার্ক বয়’ পরিচিত হয়ে ওঠা সেই বালক এখন তরুণ। সে এবার কে-পপ জগতে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।
২০ ঘণ্টা আগে
সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে থ্রিলার ঘরানায় কামরুজ্জামান রোমান তৈরি করছেন ‘শিকার’ নামের সিনেমা। অভিনয় করছেন অপু বিশ্বাস ও মুরতজা পলাশ। শিকার দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে পলাশের। সম্প্রতি নেপালে শুরু হয়েছে সিনেমার শুটিং। অপু-পলাশের সঙ্গে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের তিন অভিনেতা রজতাভ দত্ত, খরাজ...
১ দিন আগে
কয়েক বছর ধরেই অভিনেত্রী সোহানা সাবা জানিয়ে আসছেন, নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। অবশেষে এই অভিনেত্রী জানালেন বিয়ের খবর। তাঁর স্বামীর নাম ফয়সাল সামাদ। দেড় বছরের বেশি সময় আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছে তাঁদের।
১ দিন আগে