গান গেয়ে মানুষের ভালোবাসা পেয়েছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। হয়েছেন সংসদ সদস্য। মানুষ ও সমাজের সেবা করার সুযোগ পেয়েছেন। এসবের জন্য এবার তিনি পেলেন সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। মমতাজের ব্যক্তিগত ফেসবুক পেজে খবরটি জানানো হয়।
ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি শনিবার (১০ এপ্রিল) মমতাজকে এ সম্মাননা দিয়েছে। তাঁরা উল্লেখ করে, বিশ্বের প্রথম শিল্পী হিসেবে ৭০০টির বেশি একক অ্যালবামের রেকর্ড, সুদীর্ঘ ৩০ বছর বাংলা গানকে বিশ্বের দরবারে তুলে ধরা ও সমাজসেবা ছাড়াও নানামুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত রেখে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন মমতাজ।
যে কারণে প্রতিষ্ঠানটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ‘ডক্টর অব মিউজিক’ পদক প্রদান করে। এটি দেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. পি. ম্যানুয়েল। এর ফলে বহু সম্মানে ভূষিত মমতাজ প্রথমবারের মতো ডক্টরেট ডিগ্রি পেলেন।
সম্মাননা নিতে মমতাজ উড়ে গিয়েছিলেন তামিলনাড়ুতে। সোমবার (১২ এপ্রিল) দেশে ফিরেছেন তিনি। পদকপ্রাপ্তির অনুভূতি জানিয়ে এ শিল্পী বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় পাওয়া। ৩০ বছর ধরে আমি মা-মাটির গান করে চলেছি। মানুষের সেবা করেছি। এই প্রাপ্তি আমাকে আরও অনুপ্রাণিত করবে।’
একই সময়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন চেন্নাইয়ের সাবেক জেলা জজ থিরু এজে মুরুগানানথাম, তামিলনাড়ুর আধ্যাত্মিক ধর্মগুরু খলিফা মাস্তান সাহেব ক্বাদিরী এবং কেরালার ড. এপিজে আবুল কালাম ইনস্টিটিউট অব বিজনেস ম্যানেজমেন্টের পরিচালক উইলাত কোরাইয়া।
উল্লেখ্য, মমতাজ তিন দশকেরও বেশি সময় ধরে পেশাদার শিল্পী হিসেবে কাজ করছেন। সংগীতজীবনে ৭০০টির বেশি একক অ্যালবাম প্রকাশ পেয়েছে তাঁর। ২০০০ সালে হানিফ সংকেতের আমন্ত্রণে ‘ইত্যাদি’ অনুষ্ঠানে গান করেন তিনি। এরপরই সারাদেশের শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে তাঁর কণ্ঠ। ২০১৪ ও ২০১৮ সালে মানিকগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এই শিল্পী।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
৪ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
৫ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
৫ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
৬ ঘণ্টা আগে