নতুন গান নিয়ে এসেছেন হাবিব ওয়াহিদ। গ্রামীণফোনের নতুন বিজ্ঞাপনে দেখা গেল তাঁকে। শোনা গেল তাঁর কণ্ঠ। নাচে-গানে তিনি জানিয়ে দিচ্ছেন ‘এখনই সময়’। এতদিন ধরে শ্রোতাদেরকে অসংখ্য চমৎকার গান উপহার দেওয়ার পর হাবিব আবার এসেছেন অনুপ্রেরণামূলক গান ‘এখনই সময়’ নিয়ে।
এ গানের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ‘মুহূর্ত’র অফুরন্ত সম্ভাবনা উন্মোচনের প্রত্যয়। ‘এখনই সময়’ সকল সম্ভাবনা উন্মোচনের। বাংলাদেশে গ্রামীণফোনের ২৫ বছরের যাত্রাকে উদ্যাপন এবং একটি সুন্দর আগামীর জন্য মানুষকে এখনই কাজ করার উৎসাহ দেয় হাবিবের এই গান। গানটির ভিডিও গ্রামীণফোনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হয়েছে।
নতুন গানটি নিয়ে হাবিব ওয়াহিদ বলেন, ‘গ্রামীণফোনের ২৫ বছরের যাত্রায় ব্র্যান্ডটির জন্য আমি জনপ্রিয় বিভিন্ন গানের সংগীতায়োজন করেছি। দেশের মানুষ গানগুলো পছন্দ করেছেন। আমার বিশ্বাস, নতুন গানটিও তাদের উৎসাহিত করবে। নতুন কিছু করার প্রেরণা ও সাহস যোগাবে। যেন তারা সময়কে ছাড়িয়ে নিজেদের সকল সম্ভাবনা উন্মোচন করতে পারেন।’
নতুন এ গানে ইন্টারনেট, বিশেষ করে দেশজুড়ে বিস্তৃত গ্রামীণফোনের দ্রুতগতি ও নিরবচ্ছিন্ন ফোরজি নেটওয়ার্কের সম্ভাবনার কথা বলা হয়েছে। শিল্পী হাবিব ওয়াহিদ তরুণদের সোশ্যাল মিডিয়ায় তারুণ্যের শক্তি ছড়িয়ে নিজেদের মেধা প্রকাশের উৎসাহ দিয়েছেন। পাশাপাশি তিনি এ গানটির অডিও ও ডান্স কাভার করে #এখনইসময় দিয়ে ইউটিউব ও টিকটকে প্রকাশ করারও আহ্বান জানিয়েছেন।
শুনুন হাবিবের ‘এখনই সময়’:

প্রতিটি মানুষের জীবনযুদ্ধের ধরন আলাদা। তবে কিছু মানুষ থাকেন, যাঁরা চরম প্রতিকূলতাকেও বরণ করে নেন একবুক সাহস আর অদম্য হাসি দিয়ে। জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন তেমনই এক উদাহরণ। পাঁচ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে অদম্য লড়াই চালিয়ে আসার পর আবারও সেই কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছেন তিনি।
১৭ ঘণ্টা আগে
কিংবদন্তি ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’ শুধু একটি গান নয়, বরং প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা ও সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী প্রতীক। ১৯৭৯ সালে প্রকাশিত ‘দ্য ওয়াল’ অ্যালবামের এই গানে উঠে এসেছে শিক্ষাব্যবস্থা কীভাবে শিশুদের নিজস্ব চিন্তাশক্তি ধ্বংস করে
১৮ ঘণ্টা আগে
পাকিস্তানের সংগীত অঙ্গনে নতুন হাওয়া নিয়ে এল কোক স্টুডিও। নতুন প্রজন্মের শিল্পী ও ভিন্ন ধাঁচের গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ‘নু.ওয়েভ’ নামের নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে তারা। নতুন ছয়টি গান নিয়ে সেপ্টেম্বর মাসে নু.ওয়েভ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হবে।
১৯ ঘণ্টা আগে
সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম, ভালোবাসা, সুখ-দুঃখসহ জীবন বাস্তবতা নিয়ে সিনেমা নির্মাণ করছেন টিনা খান। নাম রেখেছেন ‘মন পাখি’। গল্প ভাবনাও তাঁর। চিত্রনাট্য ও সংলাপের পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ মাসুম। সিনেমার নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সনি রহমান ও বৃষ্টি চৌধুরী।
২০ ঘণ্টা আগে