পপ সংগীতের কিংবদন্তি সুরকার ও গীতিকার বার্ট বাচারাচ মারা গেছেন। স্থানীয় সময় গত বুধবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি। ৯৪ বছর বয়সী বার্টের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বার্টের প্রতিনিধি টিনা ব্রাউসাম জানান, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন তিনি।
বার্ট বাচারাচের মৃত্যুতে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে শোক নেমে এসেছে। ‘দ্য বিচ বয়েজ’ ব্রায়ান উইলসন টুইটারে লেখেন, ‘বার্টের মৃত্যুর কথা শুনে আমি খুবই শোকাহত। তিনি আমার একজন নায়ক। আমার কাজে তাঁর অনেক প্রভাব ছিল। তাঁর গান চিরকাল বেঁচে থাকবে। বার্টের পরিবারের প্রতি ভালোবাসা।’
যুক্তরাজ্যের জনপ্রিয় ব্যান্ড ওয়াসিসের সাবেক সদস্য নোয়েল গ্যালাঘের টুইটে লেখেন, ‘আপনার মতো একজনকে কাছ থেকে জানতে পরে আমি গর্বিত। আপনি ভালো থাকবেন।’
পঞ্চাশের দশকের শেষ থেকে আশির দশক পর্যন্ত কয়েকশ পপ গানে সুর দিয়েছেন বার্ট। তাঁর সফলতার শুরুটা হয়েছিল ‘দ্য স্টোরি অব মাই লাইফ’ গানটি জনপ্রিয় হওয়ার মাধ্যমে। প্রজন্মের পর প্রজন্ম ধরে বার্টের সুর মন ছুঁয়েছে বহু সংগীতানুরাগীর।
বার্টের অন্যান্য জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘আই স এ লিটল প্রেয়ার’, ‘হোয়াট ডু ইউ গেট হোয়েন ইউ ফল ইন লভ’, ‘দ্য লুক অফ লভ’, ‘ক্লোজ টু ইউ’ অন্যতম।
শ্রোতাদের ভালোবাসা পাওয়ার পাশাপাশি অসংখ্য পুরস্কার পেয়েছেন বার্ট। ছয়বার জিতেছেন গ্র্যামি অ্যাওয়ার্ড এবং তিনবার জিতেছেন অস্কার। ২০১৩ সালে তাঁর আত্মজীবনী প্রকাশিত হয়। যার নাম ‘এনিওয়ান হু হ্যাড অ্যা হার্ট’।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৮ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৯ ঘণ্টা আগে