সম্প্রতি ভালোবাসা দিবস উপলক্ষে কণ্ঠশিল্পী আগুনের সঙ্গে একটি গান গেয়েছেন সালমা। ‘আমি তোমারে হারালে মরিবো’ শিরোনামের গানটি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এম মুকুলের সংগীতায়োজনে এবং এ আর রাজের লেখা ও সুর করা গানটি পছন্দ করছেন শ্রোতারা। আগুনের সঙ্গে গানটি গেয়ে সালমাও ভীষণ উচ্ছ্বসিত। এবার আরও এক নতুন গানের খবর জানালেন সালমা। গানের শিরোনাম ‘জাদুরে মধুরে’।
জাদুরে মধুরে গানটির কথা লিখেছেন আশিক মাহমুদ, সুর ও সংগীত আয়োজন করেছেন আকাশ মাহমুদ। এতে সালমার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন আকাশ মাহমুদ। গানের কথা ও সুর মুগ্ধ করেছে সালমাকে। গানটি নিয়ে তাই ভীষণ প্রত্যাশা তাঁর।
ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত নতুন গান প্রসঙ্গে সালমা বলেন, ‘শ্রদ্ধেয় আগুন ভাইয়ের সঙ্গে প্রকাশিত গানটির জন্য বেশ সাড়া পাচ্ছি। এ আর রাজের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এমন চমৎকার একটি গান করার জন্য। গানটির প্রতি শ্রোতা-দর্শকের আগ্রহ ক্রমেই বাড়ছে। এ ছাড়া, আশিক মাহমুদের লেখা এবং আকাশ মাহমুদের সুর ও সংগীতে জাদুরে মধুরে গানটি নিয়েও আমি ভীষণ আশাবাদী। কারণ গানের কথা ও সুর আমার কাছে সত্যিই অন্য রকম লেগেছে। গানটি ভালোবাসা দিবসে ইউটিউবে প্রকাশিত হবে।’
সালমা জানিয়েছেন, নতুন আরও চারটি গানের ভয়েস রেকর্ডিং ও মিউজিক ভিডিওর কাজ করছেন তিনি। এরই মধ্যে ১৯ ফেব্রুয়ারি মাদারীপুর, ২০ ফেব্রুয়ারি গাজীপুর, ২২ ফেব্রুয়ারি হবিগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি ফেঞ্চুগঞ্জ ও ২৬ ফেব্রুয়ারি কিশোরগঞ্জে স্টেজ শোতে গাইবেন সালমা।

লম্বা চুল, চোখে কালো সানগ্লাস, গলায় একাধিক চেন আর কালো জ্যাকেট গায়ে গত বছর ‘শিরোনাম’ সিনেমার ফার্স্ট লুকে হাজির হয়েছিলেন নিরব হোসেন। পোস্টার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়েছিল কোরবানির ঈদে মুক্তি পাবে শিরোনাম। তবে কাজ শেষ না হওয়ায় পিছিয়ে যায় সিনেমাটি। এ বছর কোরবানির ঈদে মুক্তির জন্য নতুন করে প্রস্তুতি...
৪ ঘণ্টা আগে
কুখ্যাত যৌন নিপীড়ক ও নারী পাচারকারী জেফরি এপস্টেইনের অপরাধের আদ্যোপান্ত এবার উঠে আসছে টিভি পর্দায়। বিনোদন সাময়িকী ভ্যারাইটি জানিয়েছে, এপস্টেইনের অন্ধকার জগতের গল্প নিয়ে একটি হাই-প্রোফাইল লিমিটেড সিরিজ নির্মাণের প্রস্তুতি নিচ্ছে সনি পিকচার্স টেলিভিশন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অস্কার ও এমি...
৪ ঘণ্টা আগে
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর, অভিনেত্রী ও মডেল সিমরিন লুবাবার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে লুবাবার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট শেয়ার করার পর থেকেই এই গুঞ্জনের সূত্রপাত।
৫ ঘণ্টা আগে
দেনা পাওনা ধারাবাহিকে প্রথমবার জুটি হন অ্যালেন শুভ্র ও তাবাসসুম ছোঁয়া। ধারাবাহিকটির খাইরুল ও নিপা চরিত্রে তাঁদের খুনসুটি ও রসায়ন দর্শকদের মন ছুঁয়েছে। এবার এই জুটিকে নিয়ে তৈরি হয়েছে ‘চেনা অচেনা’ নামের মিনি সিরিজ।
১৮ ঘণ্টা আগে