‘গানওয়ালা’ কবীর সুমন এখন ঢাকায়। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান বাংলা গানের জনপ্রিয় এ সংগীতশিল্পী। এর আগে সকালের দিকে কবীর সুমনের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করা হয়। তাতে দেখা গেছে, কলকাতার বিমানবন্দরে হুইল চেয়ারে বসে আছেন সুমন। ক্যাপশনে লেখা, ‘ঢাকার উদ্দেশ্যে’।
কবীর সুমনের প্রথম আধুনিক গানের অ্যালবাম ‘তোমাকে চাই’-এর ৩০ বছর পূর্তি হয়েছে এ বছর। ১৯৯২ সালের ২৩ এপ্রিল প্রকাশিত অ্যালবামের গানগুলো এখনো সমান জনপ্রিয়, সমান প্রাসঙ্গিক। অ্যালবামের ৩০ বছর পূর্তির উপলক্ষ উদ্যাপনের অংশ হিসেবে গত ৩০ সেপ্টেম্বর কলকাতার কলামন্দিরে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে গেয়েছেন সুমন।
বাংলাদেশের বিভিন্ন প্রান্তেও ছড়িয়ে আছে তাঁর গানের অসংখ্য ভক্ত। ৩০ বছর পূর্তির এ উপলক্ষ বাংলাদেশের ভক্তদের মধ্যে ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে পিপহোল। তারা ঢাকায় আমন্ত্রণ জানিয়েছে কবীর সুমনকে। আগামী ১৫, ১৮ ও ২১ অক্টোবর ঢাকার শাহবাগের জাতীয় জাদুঘরে তিনটি পৃথক অনুষ্ঠানে গাইবেন তিনি।
১৫ ও ২১ অক্টোবরের অনুষ্ঠানে সুমন গাইবেন আধুনিক বাংলা গান। আর ১৮ অক্টোবরের অনুষ্ঠানটি রাখা হয়েছে বাংলা খেয়ালের জন্য। কয়েক বছর ধরে কবীর সুমন বাংলা খেয়াল নিয়ে কাজ করছেন। তাঁর বিশেষ আগ্রহেই খেয়ালের অনুষ্ঠানটি রাখা হয়েছে।
কবীর সুমনের গানের অনুষ্ঠান নিয়ে সাড়া পড়ে গেছে বাংলাদেশি শ্রোতাদের মধ্যে। মাত্র তিন দিনেই শেষ হয়ে গেছে অনুষ্ঠানের সব টিকিট। এ পরিস্থিতিতে আয়োজকরা জানিয়েছেন, যারা আয়োজনে আসতে পারছেন না বা দেশের বাইরে আছেন, তাদের জন্য অনলাইন লাইভের ব্যবস্থা রাখা হয়েছে। নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে যেকোনো জায়গায় বসে অনলাইনে তিনদিনের অনুষ্ঠান দেখতে পারবেন দর্শক-শ্রোতারা।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১১ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১১ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১২ ঘণ্টা আগে