Ajker Patrika

‘পপ আইকন’ সম্মাননা পাচ্ছেন ফেরদৌস ওয়াহিদ

‘পপ আইকন’ সম্মাননা পাচ্ছেন ফেরদৌস ওয়াহিদ

বাংলা গানের জনপ্রিয় সংগীত তারকা ফেরদৌস ওয়াহিদকে দেওয়া হবে ‘জেনেসিস পপ আইকন’ সম্মাননা। ১ জুলাই রাজধানীতে আয়োজিত ‘দ্য হাইপ ফেস্টিভ্যাল’-এর মঞ্চে এ সম্মাননা পাবেন তিনি।

দেশের ৮ জন সংগীতশিল্পীর অংশগ্রহণে আয়োজিত হতে যাচ্ছে পপ ও হিপহপ ইভেন্ট ‘দ্য হাইপ ফেস্টিভ্যাল’। এ কনসার্টে গাইবেন মিলা, হৃদয় খান, জালালি সেট, জেফার, ইমরান, তাশফি, মিথুন চক্র ও ব্ল্যাক জ্যাং।

১ জুলাই দুপুর ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত রাজধানীর বসুন্ধরা আইসিসিবির ৪নং হলে অনুষ্ঠিত হবে দ্য হাইপ ফেস্টিভ্যাল। অনুষ্ঠানে আরও পারফর্ম করবেন অভিনেত্রী নুসরাত ফারিয়া, ডিজে সনিকা ও প্রবাসী শিল্পী মুজা। অনলাইনের মাধ্যমে অথবা অনুষ্ঠানে গিয়ে কনসার্টের টিকিট সংগ্রহ করা যাবে। টিকিটের দাম রাখা হয়েছে ৫০০ (সাধারণ), ১০০০ (ভিআইপি) ও ১৫০০ টাকা (অল অ্যাকসেস)।

‘দ্য হাইপ ফেস্টিভ্যাল’-এর মঞ্চে গাইবেন দেশের ৮ সংগীতশিল্পীআয়োজক প্রতিষ্ঠান ফুল সার্কেল ক্রিয়েটিভ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, ফেরদৌস ওয়াহিদ এ কনসার্টের প্রধান আকর্ষণ। কনসার্ট থেকে আয়কৃত অর্থ সিলেটের বন্যাদুর্গত মানুষের সাহায্যে ব্যয় করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ইরান ছুড়ছে ১ টনের মিসাইল, বদলে গেল যুদ্ধক্ষেত্র

জুলাই সনদ আদেশ ম্যাসকুলিন না ফেমিনিন জেন্ডার, আমি জানি না: সালাহউদ্দিন

তদবিরের জন্য ‎কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে না যেতে আইজিপির নির্দেশ

ভিকারুননিসার ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, প্রতিবাদে বিক্ষোভ মিছিলে এনসিপি-বিএনপি নেতা-কর্মীদের হাতাহাতি

অস্ট্রেলিয়ার হোটেল থেকে পালান ৫ ইরানি নারী ফুটবলার, ফেঁসে যান একজন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত