ধ্রুপদ সংগীতপ্রেমীদের জন্য প্রথমবারের মতো উচ্চাঙ্গসংগীত উৎসবের আয়োজন করেছে ষড়জ। আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪ থেকে ৯টা পর্যন্ত রাজধানীতে ছায়ানটের মূল মিলনায়তনে উচ্চাঙ্গসংগীতের এই আসর অনুষ্ঠিত হবে।
উৎসবটি উদ্বোধন করবেন শুদ্ধ সংগীতের পুরোধা ব্যক্তিত্ব ঊষা রহমান। এ ছাড়া উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খায়রুল আনাম শাকিল, লুভা নাহিদ চৌধুরী ও লাইসা আহমেদ লিসা।
উৎসবে পারফর্ম করবেন নিশিত দে, ড. প্রিয়াঙ্কা গোপ, মুর্তজা কবির মুরাদ, জাকির হোসেন, ইফতেখার আলম প্রধান, শুষেণ কুমার রায়, ডলার, ড. ঋতুপর্ণা চক্রবর্তী, পল্লব সান্যাল ও পঞ্চম সান্যাল, আলমগীর পারভেজ সুমন, প্রশান্ত ভৌমিক, অভিজিৎ কণ্ডু, টিংকু কুমার শীলদের মত দেশের জনপ্রিয় ও উদীয়মান শিল্পীরা।
উচ্চাঙ্গসংগীতের বিভিন্ন মাধ্যমে দীর্ঘ দিন ধরে কাজ করার অভিজ্ঞতা থেকে ১১ জন তরুণ শিল্পী সম্মিলিতভাবে 'ষড়জ' প্রতিষ্ঠা করেন। সেখানে উপদেষ্টা হিসেবে আছেন সংগীতজ্ঞ ড. আলী এফ এম রেজোয়ান ও অসিত দে।
‘ষড়জ’ এর অন্যতম সংগঠক অভিজিৎ কণ্ডু আজকের পত্রিকাকে বলেন, ‘দেশে অন্য সংগীতের বাজার যথেষ্ট প্রসারিত কিন্তু উচ্চাঙ্গসংগীতের খুব একটা কদর নেই। অথচ দেশের শুদ্ধ সংগীত চর্চাকারীদের অবদান সঠিকভাবে মূল্যায়ন করতে দেখি না। আমি নিজেও এমন অনেক আয়োজনে অংশ নিয়েছি, অনুষ্ঠান শেষে কোনো পারিশ্রমিক কিংবা সম্মানী জোটেনি। উচ্চাঙ্গসংগীত শিল্পীদের যথার্থ সম্মান ও পারিশ্রমিক দেওয়ার সংস্কৃতি তৈরি করতে আমাদের এই প্রচেষ্টা। সে জন্যই আমরা টিকিট কেটে সুর পিপাসুদের এতে অংশ নিতে উদ্বুদ্ধ করছি।’

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১২ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১২ ঘণ্টা আগে