ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়মিত কাজ করার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে ভিন্নধর্মী এক রিয়েলিটি শো। নাম ‘প্রাণ আপ মিউজিক শাটল’। মূলত তরুণ আর প্রতিভাবান গায়কদের জন্যই তৈরি হয়েছে গানের নতুন এই প্ল্যাটফর্ম। ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত এই রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে কাজ করছেন দেশের তিন কণ্ঠশিল্পী—কুমার বিশ্বজিৎ, তানজির তুহিন ও অণিমা রায়।
গত ১ মাস ধরে প্রাণ আপের ফেসবুক পেজে ঘোষণা দিয়ে তরুণ-তরুণীদের গান চাওয়া হয়। তাতে সাড়া দিয়ে পেজের ইনবক্সে জমা পড়ে প্রায় ১২ হাজার গান। সেখান থেকে বাছাই শেষে শর্টলিস্টে ১৩০ জন গায়ক-গায়িকার গান নির্বাচিত হয়েছে। এখান থেকেই সেরা ১০ জনের নতুন অডিও গান প্রকাশ পাবে তানভীর তারেকের সুর ও সংগীতে। ঈদে প্রাণ আপের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে শীর্ষ ৫ শিল্পীর গানের ভিডিও।
এই আয়োজনের কো-অর্ডিনেটর সংগীত পরিচালক তানভীর তারেক বলেন, ‘তরুণদের জন্য অনেক আগে থেকেই কাজ করার ইচ্ছে ছিল। প্রাণ আপের এই শাটলের অফারটা আমার কাছে দারুণ মনে হলো। মাত্র ১ মাসের ক্যাম্পেইনে এত গান এসেছে যে বিচারকদেরও হিমশিম খেতে হচ্ছে। এরই মধ্যে কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ গান শুনে মার্কিং করেছেন। তানজির তুহিন ও অণিমা রায় শিগগিরই তাঁদের রায় জানাবেন। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হলেই সেরা ১০ জনকে নির্বাচিত করা হবে।’
প্রাণ আপের ব্র্যান্ড ম্যানেজার শোয়েব হাসনাইন বলেন, ‘আমরা ডিজিটাল প্ল্যাটফর্মটা নিয়মিত চালু রাখব। যেখান থেকে প্রতিবছর ভালো কিছু গায়ক-গায়িকাকে আমরা উপহার দিতে পারব আশা করছি।’
কুমার বিশ্বজিৎ বলেন, ‘প্রায় সারা দিন অগণিত তরুণদের গান শুনে যা মনে হলো অনেকের ভেতরেই দারুণ সম্ভাবনা রয়েছে। পুরো আয়োজনটি ডিজিটাল প্ল্যাটফর্মে হওয়ায় বিষয়টি সময়োপযোগী মনে হচ্ছে। সবার জন্য শুভকামনা।’
কণ্ঠশিল্পী অণিমা রায় বলেন, ‘অংশগ্রহণকারীদের অনেককেই দারুণ সম্ভাবনাময় মনে হয়েছে। এমন একটি প্ল্যাটফর্ম পেলে অবশ্যই ওরা ভালো করবে।’
আগামী ৫ এপ্রিল থেকে সেরা গায়ক-গায়িকার গানের মিউজিক ভিডিও নির্মাণ শুরু হবে। ভিডিও নির্মাণ করবেন নাজমুল হুদা শাপলা।

গত বছরের শেষ দিকে হলিউডে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে সৃষ্টি অভিনেত্রী টিলি নরউডকে ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। এবার এআই অভিনেত্রী টিলি নরউডকে নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছে স্টুডিও পার্টিকল ৬।
১ ঘণ্টা আগে
দ্বিতীয়বারের মতো মাতৃত্বকালীন বিরতিতে আছেন চিত্রনায়িকা শবনম বুবলী। গত ১১ মে কন্যাসন্তানের মা হয়েছেন তিনি। লোকচক্ষুর আড়ালে আছেন তারও কয়েক মাস আগে থেকে। রোজার ঈদে বুবলী অভিনীত ‘প্রেশার কুকার’ মুক্তির সময়ও পাওয়া যায়নি তাঁর দেখা। অবশেষে বুবলীর কাজে ফেরার খবর পাওয়া গেল।
১৪ ঘণ্টা আগে
দেশের প্রথম ব্যান্ড হিসেবে একুশে পদকপ্রাপ্তি, বৈশ্বিক ব্র্যান্ড জিপ্পোর সঙ্গে চুক্তি, টানা কনসার্ট—সব মিলিয়ে দারুণ সময় পার করছে ওয়ারফেজ। এবার ১৪ বছর পর তারা নিয়ে আসছে নতুন স্টুডিও অ্যালবাম। গত সোমবার প্রকাশ পেয়েছে ওয়ারফেজের অষ্টম স্টুডিও অ্যালবামের প্রথম গান ‘গিরগিটি’। এটি লিখেছেন শামস মনসুর গনি
১৪ ঘণ্টা আগে
ঐতিহাসিক ও মহাকাব্যিক গল্পের ক্ষেত্রে হলিউড পরিচালকদের কাছে অন্যতম আকর্ষণীয় লোকেশন মরক্কোর ওয়ারজাজাত শহর। রিডলি স্কটের সাম্প্রতিক সৃষ্টি ‘গ্ল্যাডিয়েটর ২’সহ অসংখ্য ব্লকবাস্টার সিনেমার সেট পড়েছে সেখানে। এবার সেই ওয়ারজাজাতকে কেন্দ্র করে ফিল্ম সিটি নির্মাণের বড় উদ্যোগ নিয়েছে মরক্কো সরকার। সেখানে তৈরি হ
১৪ ঘণ্টা আগে