পাকিস্তানের কাভিশ ব্যান্ডের সঙ্গে দেশের দুই জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ও মেঘদলকে নিয়ে গত বছরের ৫ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ কনসার্ট। তবে দেশের সার্বিক অবস্থা বিবেচনায় অনুমতি না পাওয়ায় সে সময় আয়োজনটি স্থগিত করা হয়। অবশেষে প্রায় ১০ মাস পর ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই কনসার্ট।
আয়োজক প্রতিষ্ঠান প্রাইম ওয়েভ কমিউনিকেশন তাদের অফিশিয়াল ফেসবুক পেজে কনসার্টের নতুন তারিখ ঘোষণা করেছে। আয়োজনের নতুন নাম দেওয়া হয়েছে ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’। তবে কনসার্টের তারিখ জানালেও এখনো ভেন্যুর নাম প্রকাশ করা হয়নি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তাজনিত কারণেই আপাতত ভেন্যুর নাম গোপন রাখা হয়েছে।
গত বছর যাঁরা অগ্রিম টিকিট সংগ্রহ করেছিলেন, সেই টিকিট দিয়েই দর্শকেরা কনসার্টটি উপভোগ করতে পারবেন। এ ছাড়া গতকাল রাত থেকে অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইতে শুরু হয়েছে নতুন টিকিট বিক্রি। টিকিটের দাম রাখা হয়েছে ২ হাজার ৯৯৯ টাকা (সাধারণ) ও ৫ হাজার ৪৯৯ টাকা (ভিআইপি)।

এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো বাংলাদেশে গান শোনাতে এসেছিল কাভিশ। ১৯৯৮ সালে জাফর জাইদি ও মাজ মাওদুদের হাত ধরে গড়ে ওঠা ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘গুনকালি’ প্রকাশ পায় ২০০৯ সালে। কাভিশের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’, ‘মোরে সাইয়া’, ‘নিন্দিয়া রে’, ‘ফাসলে’ ইত্যাদি।

এদিকে সম্প্রতি কলকাতায় কনসার্ট শেষ করে ফিরেছে মেঘদল। ‘মেঘের সঙ্গে চাঁদের দেখা’ শীর্ষক কনসার্টে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড চন্দ্রবিন্দুর সঙ্গে একই মঞ্চে পারফর্ম করে তারা। এ ছাড়া গত মাসে কোক স্টুডিও বাংলায় প্রকাশ পেয়েছে ব্যান্ডটির নতুন গান ‘মুল্লুক’। অন্যদিকে দেশের মঞ্চে নিয়মিত কনসার্ট করার পাশাপাশি সম্প্রতি ‘স্বপ্নের টিকিট’ শিরোনামে নতুন গান প্রকাশ করেছে শিরোনামহীন।

পর্দায় চরিত্র রূপায়ণে জুড়ি নেই মোশাররফ করিমের। ভিজ্যুয়াল মিডিয়ায় কাজ শুরু ১৯৯৯ সালে ‘অতিথি’ নাটক দিয়ে। তারও এক দশক আগে থেকে মঞ্চনাটকের সঙ্গে তাঁর সম্পৃক্ততা। নিজের দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা এবার তরুণ অভিনয়শিল্পীদের সঙ্গে ভাগ করে নেবেন মোশাররফ।
২৯ মিনিট আগে
ড্যানিয়েল ক্রেগের বিদায়ের পর রুপালি পর্দায় কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড—তা নিয়ে দীর্ঘদিন ধরে নানা জল্পনাকল্পনা চলছে। পরবর্তী জেমস বন্ড অভিনেতার নাম এখনো জানা না গেলেও সিনেমাটির বড় আপডেট পাওয়া গেল চিত্রনাট্যকার স্টিভেন নাইটের কাছে।
১ ঘণ্টা আগে
অভিনয়, গান কিংবা রাজনীতি—নানা ভূমিকায় দেখা গেছে টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। তবে ক্যারিয়ারের শুরু থেকে নিজের ব্যক্তিগত জীবনকে বরাবরই আড়ালে রেখেছেন তিনি। প্রেম কিংবা বিয়ে নিয়ে প্রশ্ন উঠলেই বরাবরের মতো তা কৌশলে এড়িয়ে গেছেন।
২ ঘণ্টা আগে
১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন শাহ আবদুল করিম। বাবা ইব্রাহীম আলী ও মা নাইওরজান বিবির পরিবারে জন্ম নেওয়া এই সুরস্রষ্টার সংগীতসাধনা শুরু হয় ছেলেবেলা থেকেই। শৈশব থেকেই একতারা ছিল তাঁর নিত্যসঙ্গী।
২১ ঘণ্টা আগে