ড্যানিয়েল ক্রেগের বিদায়ের পর রুপালি পর্দায় কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড—তা নিয়ে দীর্ঘদিন ধরে নানা জল্পনাকল্পনা চলছে। পরবর্তী জেমস বন্ড অভিনেতার নাম এখনো জানা না গেলেও সিনেমাটির বড় আপডেট পাওয়া গেল চিত্রনাট্যকার স্টিভেন নাইটের কাছে। তিনি জানিয়েছেন, নতুন জেমস বন্ড সিনেমার চিত্রনাট্যের প্রথম খসড়া লেখার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।
যুক্তরাজ্যের গ্রেটেস্ট হিটস রেডিওতে জো বলের উপস্থাপনায় এক অনুষ্ঠানে অংশ নিয়ে এই তথ্য নিশ্চিত করেন স্টিভেন নাইট। চিত্রনাট্যের খসড়া শেষ হয়েছে কি না জানতে চাওয়া হলে তিনি মাথা নেড়ে সম্মতি জানান।
‘পিকি ব্লাইন্ডার্স’, ‘আ থাউজেন্ড ব্লোজ’, ‘হাউস অব গিনেস’ সিরিজ ও ‘ইস্টার্ন প্রমিজেস’, ‘লক’, ‘স্পেনসার’সহ অনেক আলোচিত সিনেমার চিত্রনাট্য লিখে সাফল্য পেয়েছেন স্টিভেন নাইট। ‘ডার্টি প্রিটি থিংস’ সিনেমার জন্য পেয়েছিলেন অস্কার মনোনয়ন। নতুন জেমস বন্ড সিনেমার চিত্রনাট্য লেখার দায়িত্ব এখন তাঁর কাঁধেই।
বন্ড সিনেমার চিত্রনাট্য লেখার সুযোগকে স্বপ্নের চেয়েও বড় কিছু হিসেবে বর্ণনা করেছেন স্টিভেন নাইট। তিনি বলেন, ‘কাজটা করতে আমার ভীষণ ভালো লাগছে। এটি লেখার সুযোগ পাওয়া অনেক সম্মানের। আমার বিশ্বাস, সিনেমাটি দুর্দান্ত কিছু হতে যাচ্ছে। সত্যিই অসাধারণ একটি সিনেমা উপহার পাবে দর্শক।’
আশা করা হচ্ছে, চিত্রনাট্যের কাজ শেষ হওয়ার পর পরবর্তী জেমস বন্ড অভিনেতার নাম ঘোষণা করবে আমাজন এমজিএম স্টুডিওস। চিত্রনাট্যকার স্টিভেন নাইট ও অভিনেতা গ্যারি ওল্ডম্যান স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, অডিশনের মাধ্যমে ইতিমধ্যে নতুন জেমস বন্ডকে চূড়ান্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
জেমস বন্ড সিরিজের নতুন সিনেমাটি পরিচালনা করবেন ডেনিস ভিলনুভ। বছরের শেষভাগের কোনো জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন বন্ডের নাম বিশ্ববাসীর সামনে উন্মোচন করা হতে পারে বলে ধারণা করছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা।

পর্দায় চরিত্র রূপায়ণে জুড়ি নেই মোশাররফ করিমের। ভিজ্যুয়াল মিডিয়ায় কাজ শুরু ১৯৯৯ সালে ‘অতিথি’ নাটক দিয়ে। তারও এক দশক আগে থেকে মঞ্চনাটকের সঙ্গে তাঁর সম্পৃক্ততা। নিজের দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা এবার তরুণ অভিনয়শিল্পীদের সঙ্গে ভাগ করে নেবেন মোশাররফ।
২৯ মিনিট আগে
পাকিস্তানের কাভিশ ব্যান্ডের সঙ্গে দেশের দুই জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ও মেঘদলকে নিয়ে গত বছরের ৫ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ কনসার্ট। তবে দেশের সার্বিক অবস্থা বিবেচনায় অনুমতি না পাওয়ায় সে সময় আয়োজনটি স্থগিত করা হয়।
১ ঘণ্টা আগে
অভিনয়, গান কিংবা রাজনীতি—নানা ভূমিকায় দেখা গেছে টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। তবে ক্যারিয়ারের শুরু থেকে নিজের ব্যক্তিগত জীবনকে বরাবরই আড়ালে রেখেছেন তিনি। প্রেম কিংবা বিয়ে নিয়ে প্রশ্ন উঠলেই বরাবরের মতো তা কৌশলে এড়িয়ে গেছেন।
২ ঘণ্টা আগে
১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন শাহ আবদুল করিম। বাবা ইব্রাহীম আলী ও মা নাইওরজান বিবির পরিবারে জন্ম নেওয়া এই সুরস্রষ্টার সংগীতসাধনা শুরু হয় ছেলেবেলা থেকেই। শৈশব থেকেই একতারা ছিল তাঁর নিত্যসঙ্গী।
২১ ঘণ্টা আগে