অভিনয়, গান কিংবা রাজনীতি—নানা ভূমিকায় দেখা গেছে টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। তবে ক্যারিয়ারের শুরু থেকে নিজের ব্যক্তিগত জীবনকে বরাবরই আড়ালে রেখেছেন তিনি। প্রেম কিংবা বিয়ে নিয়ে প্রশ্ন উঠলেই বরাবরের মতো তা কৌশলে এড়িয়ে গেছেন। কিন্তু এবার টালিউডের অন্দরে নতুন করে ডালপালা মেলছে তাঁর বিয়ের জোর গুঞ্জন।
পশ্চিমবঙ্গের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরে নাকি সাতপাকে বাঁধা পড়তে পারেন মিমি। কলকাতার কোলাহল ছেড়ে দূরে, উত্তরবঙ্গের কালিম্পংয়ে একেবারে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে জীবনের নতুন এই অধ্যায় শুরু করতে চান তিনি। পাহাড়ের কোলে ছিমছাম আয়োজনেই বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে বলে শোনা যাচ্ছে। তবে সুনির্দিষ্ট তারিখ বা ভেন্যু এখনো প্রকাশ্যে আসেনি।
সবচেয়ে বড় কৌতূহল তৈরি হয়েছে মিমির মনের মানুষকে ঘিরে। শোনা যাচ্ছে, মিমির হবু বর বিনোদনজগতের সঙ্গে যুক্ত নন; তিনি ভারতীয় নৌবাহিনীর একজন কর্মকর্তা, যাঁর নাম সিদ্ধার্থ। তবে এই সম্পর্কের খবর নিয়ে মিমি কিংবা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো সিলমোহর দেওয়া হয়নি।
ব্যক্তিগত জীবন নিয়ে এমন জোর চর্চার মধ্যেই পেশাগত কাজে ভীষণ ব্যস্ত সময় পার করছেন মিমি চক্রবর্তী। সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিনেমা ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। এর পাশাপাশি রাজ চক্রবর্তীর প্রযোজনায় নতুন একটি সিনেমায় অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন। অভিনয়ের এই ব্যস্ততার মাঝেই তাঁর বিয়ের খবরে সরগরম টালিউড; এখন শুধু মিমির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

ড্যানিয়েল ক্রেগের বিদায়ের পর রুপালি পর্দায় কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড—তা নিয়ে দীর্ঘদিন ধরে নানা জল্পনাকল্পনা চলছে। পরবর্তী জেমস বন্ড অভিনেতার নাম এখনো জানা না গেলেও সিনেমাটির বড় আপডেট পাওয়া গেল চিত্রনাট্যকার স্টিভেন নাইটের কাছে।
২৩ মিনিট আগে
পাকিস্তানের কাভিশ ব্যান্ডের সঙ্গে দেশের দুই জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ও মেঘদলকে নিয়ে গত বছরের ৫ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ কনসার্ট। তবে দেশের সার্বিক অবস্থা বিবেচনায় অনুমতি না পাওয়ায় সে সময় আয়োজনটি স্থগিত করা হয়।
১ ঘণ্টা আগে
১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন শাহ আবদুল করিম। বাবা ইব্রাহীম আলী ও মা নাইওরজান বিবির পরিবারে জন্ম নেওয়া এই সুরস্রষ্টার সংগীতসাধনা শুরু হয় ছেলেবেলা থেকেই। শৈশব থেকেই একতারা ছিল তাঁর নিত্যসঙ্গী।
২১ ঘণ্টা আগে
এ বছর সংগীত ক্যারিয়ারের ৫০ বছর পূর্ণ করেছেন সামিনা চৌধুরী। ১৯৭৬ সালে বাংলাদেশ টেলিভিশনে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা নতুন কুঁড়িতে দেশাত্মবোধক গান গেয়ে প্রথম হন। ১৯৮১ সালে ‘জন্ম থেকে জ্বলছি’ সিনেমার টাইটেল গান দিয়ে চলচ্চিত্রের গানে আত্মপ্রকাশ তাঁর। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।
১ দিন আগে