আন্তর্জাতিক নারী দিবস ও নারীপক্ষের ৪০ বছর পূর্তিকে কেন্দ্র করে আজ শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আয়োজিত ‘মোরা আকাশের মতো বাধাহীন’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড চিরকুট।
আন্তর্জাতিক নারী দিবসে নারীদের এগিয়ে যাওয়া নিয়ে কথা হয় চিরকুট ব্যান্ডের প্রধান ভোকালিস্ট শারমিন সুলতানা সুমির সঙ্গে। আজকের পত্রিকার মাধ্যমে তিনি রাষ্ট্র, সমাজ ও পরিবারের প্রতি আহ্বান জানিয়েছেন, প্রতিভাবান ও মেধাবীদের পথে যেন কেউ বাধা হয়ে না দাঁড়ায়।
সুমির কথায়, ‘রাষ্ট্র, সমাজ ও পরিবারের প্রতি আহ্বান রাখব, প্রতিভাবান ও মেধাবীদের সাহস বা সহযোগিতা করতে না পারেন, কিন্তু তাদের পথে বাধা হয়ে দাঁড়াবেন না। দয়া করে অসহযোগিতার মাধ্যমে তাদের ক্ষতিটা করবেন না। প্রতিভাবান ও মেধাবীরা যেভাবেই হোক, নিজের জায়গাটা বের করে নেয়। তাই তাদের পাশে থাকতে না পারেন, অসহযোগিতা করবেন না।’
সুমি আরও বলেন, ‘সবারই এগিয়ে যেতে হবে, নারী-পুরুষনির্বিশেষে। তবে নারীদের এগিয়ে যাওয়ার পথে অনেক বাধা বিপত্তি থাকে। নিজের কাছের মানুষদের থেকেই প্রথম বাধাটা আসে, তাই মেয়েদের বলব ভেঙে পড়া যাবে না। মানসিকভাবে অনেক শক্ত থেকে এগিয়ে যেতে হবে। নিজের মর্যাদা ও সম্মানের জায়গা ধরে রাখা জরুরি।’

বলিউড অভিনেত্রী রানী মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
৮ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। বিভিন্ন সময় নানা আয়োজনে কবীর সুমন জানিয়েছেন, বাংলাদেশ ও এ দেশের মানুষকে অনেক ভালোবাসেন তিনি। এ দেশের মানুষও সেই ভালোবাসার প্রতিদান দিয়েছে বারবার। কবীর সুমন যতবার বাংলাদেশে গান শোনাতে এসেছেন, প্রতিবার তাঁর গান শুনতে ভিড় জমিয়েছে এ দেশের
১৬ ঘণ্টা আগে
ফেরদৌস ওয়াহিদ, হুমায়রা বশির, জুলি, পথিক নবী, রেজা আলী—তাঁদের সংগীতশিল্পী হিসেবেই চেনে সবাই। এবার তাঁরা একসঙ্গে হাজির হচ্ছেন অভিনয়শিল্পী হয়ে। তাঁদের নিয়ে তৈরি হয়েছে মিউজিক্যাল ড্রামা ‘ডিজিটাল নবাব’। চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন পুনম প্রিয়াম।
১৬ ঘণ্টা আগে
গত রোববার রাতে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ৫১তম আসর। এবার পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতে নিয়েছে জাভিয়ের কালভো এবং জাভিয়ের আমব্রোসির স্প্যানিশ সিনেমা ‘লা বোলা নেগ্রা’। ২০১১ সালের পর ইংরেজি ভাষার বাইরে প্রথম চলচ্চিত্র হিসেবে পিপলস চয়েস
১৬ ঘণ্টা আগে