ভাষা নিয়ে তারকাদের বিতর্ক নতুন কিছু নয়। নচিকেতার নাম জড়াল তেমনই তর্কে। এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে লাইভ শো করছেন তিনি। আর তখন সেখানে উপস্থিত এক দর্শক হিন্দি গান শোনার আবদার করে। তাতেই রেগে আগুন নচিকেতা। এমনকী গালাগালিও করেন।
নচিকেতাকে বলতে শোনা যাচ্ছে, ‘কেন বাংলা গানে কি অসুবিধে তোমার? বাংলার মাটিতে বসে হিন্দি? লজ্জা করে না তোমার? ছাগল! এই কথাটা বিহারে গিয়ে বলতে পারবে, যে বাংলা গান শুনব। হাড় গুঁড়ো করে দেবে। এই হল বাঙালি দেখ! বুদ্ধি নেই, বলদ।’
এরপর নতুন গান শুরু করতে গিয়েও থেমে যান তিনি। ওই ব্যক্তির দিকে তাকিয়ে বলে ওঠেন, ‘এখানে কেউ কিছু বলে না বলে পার পেয়ে যাচ্ছে। এটা নচিকেতা রে।’ ভিডিওতে দেখা যায় অনেকেই চিৎকার করে সমর্থন করেছেন এই গায়কের।
ফেসবুকে যেই পেজ থেকে এই ভিডিও শেয়ার হয়েছে সেখানে ক্যাপশনে লেখা হয়েছে, ‘বাংলার মাটিতে বসে হিন্দি? লজ্জা করে না তোমার? ছাগল! এই কথাটা বিহারে গিয়ে বলতে পারবে - বাংলা শুনব? হাড় গুড়ো করে দেবে।’ - নচিকেতা। বাংলা ও বাঙালির কণ্ঠ। বাংলা ভাষা বলে জীবিকা নির্বাহ করা সব বাঙালি গায়ক-গায়িকা, নায়ক-নায়িকার উচিত নচিকেতার থেকে শেখা শিরদাঁড়ার মানে কি। জয় বাংলা।’
তবে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল। এক ব্যক্তি কমেন্ট করেছেন, ‘এটা একজন শিল্পীর কথা হতে পারে না। সে বাঙালি বলে শুধু বাংলা গানই গাইবেন, এটা আবার কেমন কথা হল। নানা ধরনের গান গাইতে দক্ষতা লাগে। উনি পারেন না এটা ওনার ব্যর্থতা। ওনার এমন আচরণ সমর্থন যোগ্য না।’
তবে আরেকজন নচিকেতার সমর্থনে কমেন্ট করেছেন, ‘সত্যি সত্যি সত্যি। এই সাহস প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দাও।’
কেউ আবার গায়কের বলা কথাগুলোর সঙ্গে সহমত হলেও, কথার সঙ্গে থাকা ‘ছাগল’, ‘বলদ’ কথাগুলোর সঙ্গে নয়।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
২০ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
২০ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
২০ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
২০ ঘণ্টা আগে