প্রায় দুই মাস সংগীতসফরে যুক্তরাষ্ট্রে আছেন আসিফ আকবর। সম্প্রতি দেশটিতে সংগীতসফরে গেছে অর্থহীন ব্যান্ড। ২৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে একই মঞ্চে পারফর্ম করেছে অর্থহীন ও আসিফ। সোশ্যাল মিডিয়ায় অর্থহীন ব্যান্ডের দলনেতা সাইদুস সালেহীন খালেদ সুমনের (বেজবাবা সুমন) সঙ্গে স্টেজ শেয়ারের অভিজ্ঞতা জানালেন আসিফ।
কনসার্টের গ্রিন রুমে বেজবাবা সুমনের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে ফেসবুকে আসিফ লেখেন, ‘বিগত বছরগুলোতে সৌভাগ্য হয়েছে মিউজিক লিজেন্ডদের সঙ্গে স্টেজ শেয়ার করার। গ্রিন রুম শেয়ার করেছি তরুণদের সঙ্গেও। আমি সংগীতের মানুষ নই, তবু নিয়তি আমাকে এখানেই সফলতা দিয়েছে। এ কারণেই আমার দায়বদ্ধতাও বেশি। বোস্টনে এসে একই স্টেজ শেয়ার করেছি স্বনামখ্যাত ব্যান্ড অর্থহীনের সঙ্গে। লিভিং লিজেন্ড সুমন (বেজবাবা) ভাইয়ের সঙ্গে আগেও একই স্টেজে পারফর্ম করা হয়েছে। তিনি সব সময়ই আমার ব্যাপারে উচ্ছ্বসিত, আজকেও তার ব্যত্যয় ঘটেনি, ব্যাকস্টেজে দাঁড়িয়ে আমার পারফরম্যান্স দেখেছেন।’
আসিফ আরও লেখেন, ‘সুমন ভাইয়ের জীবনের ওপর দিয়ে স্টিম রোলার চললেও, তিনি এমন আস্থায়ও অবিচল। এ ধরনের মানুষের জন্য সংগীত জগৎটা এখনো ভালো লাগে। কিছু লেসপেন্সার অবশ্য তাদের হিপোক্রেসি নিয়ে এখনো জীবন্মৃত অবস্থায় টিকে আছে, থাকুক। সুমন ভাই আপনার জন্য অনেক দোয়া আর শুভকামনা। আপনাকে ভালোবাসি। আপনি আমাদের জীবন্ত কিংবদন্তি। আপনার সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করি।’
এবারই প্রথম যুক্তরাষ্ট্রে কনসার্ট করতে গেছে অর্থহীন। অন্যদিকে ১৭ বছর পর মার্কিন মুলুকে গান শোনাচ্ছেন আসিফ।

ভেনিস ও টরন্টোর মতো মর্যাদাপূর্ণ দুই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়ে আলোচনায় এসেছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। সিনেমাটি এবার স্থান পেল আরও এক উৎসবে। গতকাল ঘোষণা করা হয়েছে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালের ৭০তম আসরের লাইনআপ। এ তালিকায় রয়েছে দ্য ডিফিকাল্ট ব্রাইড।
১ দিন আগে
ধর্ষণের পর নির্মমভাবে ছোট্ট রামিসাকে হত্যার হৃদয়বিদারক ঘটনা কাঁদিয়েছে সারা দেশের মানুষের মন। সেই বেদনা, ক্ষোভ এবং বিচারপ্রত্যাশী মানুষের আকুতি নিয়ে মাহবুবুল খালিদ লিখেছেন গান। শিরোনাম ‘রামিসাদের বিচার’। ‘
১ দিন আগে
দীর্ঘদিনের ব্যর্থতা ও মন্দা কাটিয়ে বক্স অফিসে রাজকীয় প্রত্যাবর্তন করলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। ১৪ আগস্ট মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘আওয়ারাপান ২’। মাত্র তিন দিনেই বিশ্বজুড়ে ১১৪ কোটি রুপি আয় করেছে এই অ্যাকশন-রোমান্টিক সিনেমা।
১ দিন আগে
অ্যানিমেশন সিনেমা ‘দ্য লায়ন কিং’-এ দেখা গিয়েছিল এক সিংহশাবকের রাজা হয়ে ওঠার গল্প। এবার পর্দার বাইরে বন্য প্রকৃতির এক বাস্তব সিংহশাবকের রাজা হয়ে ওঠার অবিশ্বাস্য গল্প নিয়ে আসছে ন্যাশনাল জিওগ্রাফিক। চার পর্বের এই ডকু সিরিজের নাম ‘লায়ন’।
১ দিন আগে