খুব বেশি পূজামণ্ডপে যাওয়া হয় না কুমার বিশ্বজিতের। তা ছাড়া, স্ত্রী ও ছেলে নিবিড় আছেন যুক্তরাষ্ট্রে। বাসায় কুমার বিশ্বজিৎ একা। তাই এবারের পূজার আনন্দটাই সাদামাটা বিশ্বজিতের। তিনি বলেন, ‘মাকে হারালাম দুই বছর হয়েছে। ভাবলেই বুকটা আটকে আসে, মা নেই। বিশেষ করে এই সময় মাকে খুব মিস করি। স্ত্রী-ছেলেও নেই দেশে, সবাই মিলেমিশে আনন্দ করতে না পারলে তো আনন্দই হয় না।’
কুমার বিশ্বজিতের দুর্গাপূজার স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে গ্রামের বাড়ি। তাঁর শৈশব কেটেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। সেসব দিনের কথা স্মরণ করে কুমার বিশ্বজিৎ বলেন, ‘শৈশবে গ্রামের বাড়িতে পূজার উদ্যাপন ছিল আনন্দ আর উচ্ছ্বাসে ঠাসা। এখনো পূজায় ঢাকের বাদ্য অনেক মিস করি। আমাদের এলাকায় হাটহাজারী থেকে একজন ঢাকবাদক আসতেন। তাঁর বাদ্য শুনে কোথায় যেন হারিয়ে যেতাম। কী সুন্দর বাজাতেন! এমনও হতো, ওই ঢাকবাদকের সঙ্গেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকতাম। আমি আমার গানেও কিন্তু ঢোলের বাদ্য, ঝুনঝুনি রাখার চেষ্টা করি, আমার সেই ভালোবাসা থেকেই।’

ক্রিটেক মাঠের পাশাপাশি দাদাগিরি দিয়ে উপস্থাপনাতেও নিজেকে প্রমাণ করেছেন সৌরভ গাঙ্গুলী। দাদাগিরি মানেই সৌরভ গাঙ্গুলী—দর্শকের কাছে এটাই সমার্থক হয়ে উঠেছিল। স্বাভাবিকভাবেই তাই নার্ভাস ছিলেন দেব। প্রথমত, নতুন অধ্যায়। দ্বিতীয়ত, বিগত এক দশকে সৌরভের লিগ্যাসি।
২ দিন আগে
কথাসাহিত্যিক সাদাত হাসান মান্টোর ছোটগল্প ‘ঠান্ডা গোশত’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠান্ডা গোশত ২.০’। পরিচালনা ও প্রযোজনা করছেন শাহ নেওয়াজ খান সিজু ও সুমাইয়া আরজু মুহু। সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে চলচ্চিত্রটির শুটিং।
২ দিন আগে
চার বছর আগে মুক্তির আগে গান দিয়ে ঝড় তুলেছিল হাওয়া। হাশিম মাহমুদের লেখা সাদা সাদা কালা কালা গানটি ছড়িয়ে পরেছিল দেশজুড়ে। সেই উন্মাদনা দেখা গিয়েছিল মুক্তির পর। সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেলস্ক্রিন সব জায়গায় ছিল দর্শকের লম্বা ভিড়। বিদেশেও রেকর্ড ব্যবসা করে সিনেমাটি।
২ দিন আগে
খুন, জখম, রক্তের বন্যা, হিংসা, গদির লোভ ও ক্ষমতার লড়াইয়ের এই গল্প এবার দেখা যাবে নতুন আঙ্গিকে। গতকাল প্রকাশ পেল ‘মির্জাপুর দ্য মুভি’-এর টিজার প্রকাশ করে জানিয়ে দেওয়া হলো মুক্তির তারিখ। আগামী ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মির্জাপুর দ্য মুভি।
২ দিন আগে