কণ্ঠশিল্পী ঐশীর বাবা আব্দুল মান্নান মিলন মারা গেছেন। শনিবার দিবাগত (২০ মার্চ) রাত ১২টা ৩ মিনিটে রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
চিকিৎসকের বরাত দিয়ে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পী সাব্বির জামান। সাব্বির জানান, আব্দুল মান্নান মিলন নিজ বাসায় হার্ট অ্যাটাক করেন। এ সময় বাসায় থাকা তাঁর দুই ছেলে তাঁকে হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকৎসকেরা তখনই তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পারিবারিকসূত্রে জানা যায়, গত দেড় মাসে দুইবার হার্ট অ্যাটাক করেন তিনি। এর মধ্যে একবার তার হার্টে রিংও বসানো হয়। কিন্তু শেষ পর্যন্ত না ফেরার দেশেই চলে গেলেন!
মাইজদীর সাতানি পুকুরপাড় সংলগ্ন সফর আলী মাস্টারবাড়ি সড়কের নিজ বাড়িতে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

আর্থিক অনিয়ম ও অবৈধ লেনদেনের তদন্তে সম্প্রতি মুম্বাইয়ের বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালায় ভারতের আয়কর বিভাগ। বিভিন্ন খবরে দাবি করা হয়, তল্লাশি চালানো স্থানগুলোর মধ্যে অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের ঠিকানাও রয়েছে। তবে অভিনেত্রী জানিয়েছেন...
১ দিন আগে
আন্তর্জাতিক অঙ্গনে আবারও পুরস্কৃত হলো বাংলাদেশের সিনেমা। ইতালির লুকা চলচ্চিত্র উৎসবের ফিচার ফিল্ম কম্পিটিশন বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতেছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’। ২০০৫ সাল থেকে ইতালির লুকা শহরে আয়োজিত হয়ে আসছে এ উৎসব।
১ দিন আগে
জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’কে ছাড়িয়ে আবারও সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। সম্প্রতি প্রেক্ষাগৃহে রি-রিলিজের পর আয়ের এই নতুন মাইলফলক স্পর্শ করেছে মার্ভেল স্টুডিওর সিনেমাটি।
১ দিন আগে
দুই অনুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে গেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। গতকাল রোববার সকাল ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিল্পী। লন্ডন ও স্কটল্যান্ডে আয়োজিত দুটি ভিন্ন অনুষ্ঠানে গান গাইতেই তাঁর এবারের যুক্তরাজ্য সফর।
২ দিন আগে