বাংলাদেশের সুরকার ও সংগীত পরিচালক রাজন সাহার সুর ও সংগীতে গাইলেন ভারতের কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিক। ‘বিরহের বরষা’ শিরোনামের গানটি লিখেছেন সিলেটের গীতিকবি মো. সহিদুর রহমান। গানটি প্রকাশ পাবে বাংলাদেশের জয়া স্টুডিওর ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে।
গত ২৯ আগস্ট মুম্বাইয়ে অলকার নিজস্ব স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন শিল্পী। গানের রেকর্ডিং শেষে এক ভিডিওবার্তায় এ শিল্পী বলেন, ‘রাজন সাহার সুরে একটি সুন্দর কথার গানে কণ্ঠ দিয়েছি। গানটি খুবই সুন্দর। আমার ভালো লেগেছে। এটি বাংলাদেশ থেকেই প্রকাশ হবে। আমি সবাইকে গানটি শোনার আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।’
রাজন সাহা বলেন, ‘অলকা ইয়াগনিক গুণী শিল্পী। তাঁর গানের শ্রোতা কেবল এই উপমহাদেশেই নয়, সারা বিশ্বে ছড়িয়ে আছে। তাঁর গায়কির ভক্ত আমি আগে থেকেই। ‘বিরহ বরষা’ গানটিতে তিনি আমার প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছেন। তাঁর মতো একজন গুণী শিল্পী আমার সুর ও সংগীত পরিচালনায় গান গেয়েছেন, এটি আমার জন্য আনন্দের বিষয়। আমার বিশ্বাস, গানটি শ্রোতাদেরও ভালো লাগবে।’
রাজন সাহা জানিয়েছেন, আসছে দুর্গাপূজা উপলক্ষে স্টুডিও জয়ার ব্যানারে গানটি প্রকাশ করবেন। এরই মধ্যে গানের ভিডিও নির্মাণ নিয়ে পরিকল্পনা চলছে।
রাজন সাহার সুরে এর আগে ভারতের কুমার শানু, নচিকেতা, রাঘব চ্যাটার্জি, শুভমিতা, রূপঙ্কর বাগচী গান গেয়েছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী অলকা ইয়াগনিকের একটি ভিডিও প্রকাশ পাওয়ার পর তাঁর ভক্তদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, কিংবদন্তি এই সংগীতশিল্পীকে হুইলচেয়ারে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং চলাফেরার জন্য তিনি অন্যের সাহায্য নিচ্ছেন।
৪ ঘণ্টা আগে
সিনেমার অভাবে সারা বছর দর্শকখরায় ভুগলেও ঈদের সময় জমজমাট হয়ে ওঠে দেশের প্রেক্ষাগৃহগুলো। নির্মাতারাও বড় বাজেটের সিনেমা নির্মাণ করেন ঈদ সামনে রেখে। তবে প্রেক্ষাগৃহে সারা বছর দর্শক ধরে রাখতে নিয়মিত বড় বাজেটের সিনেমা মুক্তি দেওয়ার কথা দীর্ঘদিন ধরে বলে আসছেন হলমালিক থেকে শুরু করে সিনেমাসংশ্লিষ্টরা।
৬ ঘণ্টা আগে
পদাতিক নাট্য সংসদের আয়োজনে আজ থেকে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা ২০২৬’। ছয় দিনব্যাপী এই উৎসবে প্রদর্শিত হবে ৬ নাট্যদলের ৬টি নাটক। এ ছাড়া প্রতিবছরের মতো এ বছরেও নাটকে অবদানের জন্য দেওয়া হবে সম্মাননা স্মারক।
৭ ঘণ্টা আগে
এ বছর ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মভূষণ’-এ ভূষিত হয়েছেন জনপ্রিয় গায়িকা অলকা ইয়াগনিক। ২৩ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন। পদ্মভূষণ পাওয়ার পর ইনস্টাগ্রামে অলকা জানান, গত কয়েক বছর তাঁর জীবন সহজ ছিল না। বিরল শ্রবণ সমস্যার...
৭ ঘণ্টা আগে