বাংলা ও হিন্দি মিলিয়ে প্রকাশের অপেক্ষায় আরও ১৩ গান

গত সেপ্টেম্বরে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে ৫২ বছর বয়সে মারা যান ভারতীয় সংগীতশিল্পী জুবিন গার্গ। তাঁর মৃত্যু নিয়ে আছে রহস্য। অনেকে মনে করেন জুবিনের স্বাভাবিক মৃত্যু হয়নি। সেই বিষয়ে তদন্ত এখনো চলমান। বাংলাদেশের সিনেমায়ও গান গেয়েছেন জুবিন গার্গ। এ দেশে রয়েছে তাঁর অসংখ্য ভক্ত। গতকাল ছিল জুবিন গার্গের জন্মদিন। এ উপলক্ষে বাংলাদেশ থেকে প্রকাশ পেল তাঁর অপ্রকাশিত নতুন গান।
‘অবুঝ পাখি’ শিরোনামের গানটি লিখেছেন জুলফিকার রাসেল। সুর ও সংগীত আয়োজন করেছেন টুনাই দেবাশীষ গাঙ্গুলি। জুটি মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে জুবিনের গাওয়া অপ্রকাশিত এই গান। গীতিকার জুলফিকার রাসেল বলেন, ‘আমার সৌভাগ্য হয়েছিল জুবিন গার্গের কণ্ঠে বেশ কিছু গান করার। গানের ভিডিও শুট করার কথা ছিল মেঘালয়ে। সে নিয়ে আলোচনা হচ্ছিল। কিন্তু তাঁর আগেই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তাঁর জন্মদিনে আমাদের প্রথম নিবেদন রিলিজ হলো। আমার লেখা তাঁর কণ্ঠের এই গানটির সুর ও সংগীত করেছেন টুনাই দেবাশীষ গাঙ্গুলি।’
জুলফিকার রাসেল জানান, তাঁর লেখা ৭টি গানে কণ্ঠ দিয়েছেন জুবিন গার্গ। প্রতিটি গান বাংলার পাশাপাশি হিন্দি ভাষায়ও করা হয়েছে। যার একটি অবুঝ পাখি। বাকি গানগুলো পর্যায়ক্রমে প্রকাশ পাবে।

জুলফিকার রাসেল বলেন, ‘১০ বছর আগে ২০১৫-১৬ সালে জুবিন গার্গ আমার লেখা ৭টি বাংলা গানে কণ্ঠ দিয়েছিলেন। আসামে তাঁর ব্যক্তিগত স্টুডিওতে রেকর্ডিং হয়েছিল। পরে জুবিনের পরামর্শে সেগুলোর হিন্দি সংস্করণ করা হয়। বিভিন্ন সময় কলকাতায় গিয়ে সেগুলোর ভয়েস দিয়েছেন তিনি। বাংলা-হিন্দি মিলিয়ে সেই হিসাবে আমাদের কাছে ১৪টি ট্র্যাক রয়েছে। এই (অবুঝ পাখি) গানটির হিন্দি সংস্করণ শিগগিরই প্রকাশ করা হবে।’
সব গান প্রকাশের জন্য ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে জুবিনের স্ত্রী গরিমা গার্গের সঙ্গে। তাঁর অনুমতি নিয়েই শিল্পীর জন্মদিনে প্রকাশ করা হয়েছে অবুঝ পাখি। জুলফিকার রাসেল বলেন, ‘জুবিনের এই গানগুলো এখন মূল্যবান সম্পদ। জুবিন গার্গ যেহেতু পৃথিবীতে নেই, তাই তাঁর অপ্রকাশিত গানগুলো কীভাবে রিলিজ হবে তা নিয়ে আমাদের মধ্যে একধরনের চিন্তা ছিল। আমরা বিষয়টি পুরোপুরি জুবিন গার্গের স্ত্রী গরিমা গার্গের ওপর ছেড়ে দিয়েছি। এ নিয়ে আলোচনার জন্য টুনাই দেবাশীষ গাঙ্গুলি ১৫ নভেম্বর আসামে গিয়ে গরিমা গার্গের সঙ্গে দেখা করেন। তবে গরিমা গার্গ অসুস্থ থাকায় বিস্তারিত আলোচনার সুযোগ হয়নি। তিনি আপাতত জুবিনের জন্মদিন উপলক্ষে একটি গান দ্রুত রিলিজের পরামর্শ দেন। তাই দ্রুততম সময়ে লিরিক্যাল মিউজিক ভিডিও আকারে গানটি প্রকাশিত হয়েছে। আমি আর টুনাই চাইছি, আমাদের করা সব গান ধীরে ধীরে প্রকাশ করে এ থেকে প্রাপ্ত অর্থ জুবিন গার্গের নামে থাকা ট্রাস্টে জমা দিয়ে জনকল্যাণমূলক কাজে অংশ নিতে।’

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৩ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৩ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে