গণজাগরণ মঞ্চের স্লোগান কন্যা খ্যাত লাকী আক্তার দীর্ঘদিন ধরেই স্লোগানের পাশাপাশি করছেন গানের চর্চা। সেই ধারাবাহিকতায় আগামী বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে তার দ্বিতীয় মৌলিক গান ‘নয়া নয়া ফুল’। এর আগে এ বছরের জুলাইয়ে ‘গাছেদের কান্না’ নামে প্রথম মৌলিক গান প্রকাশিত হয় তাঁর।
গানের মুক্তি প্রসঙ্গে লাকী আক্তার আজকের পত্রিকাকে জানান, ৩০ ডিসেম্বর, রাত ৮টায় তাঁ র ইউটিউব চ্যানেল ‘Gaaner Lucky’ (গানের লাকী) তে মুক্তি পাবে। তিনি বলেন, ‘গানটির কথা ও সুর আমার নিজেরই। এটি আমার দ্বিতীয় একক গান। নয়া নয়া ফুল গানটি আমি ২০১৮ লিখি এবং সুর করি। এটি একটি নিখাদ প্রেমের গান।’
২০১৮ সালে গানটি লেখা হলেও এর সংগীত আয়োজন শেষ হয় ২০২১ সালের জুন মাসে। তরুণ সংগীত পরিচালক অভিজিৎ কুণ্ড ও অভি চৌধুরী পার্থ যৌথভাবে গানটির সংগীত আয়োজন করেছেন। গানটির মিক্স-মাস্টারিং ও সাউন্ড ডিজাইনে ছিলেন রেজওয়ান সাজ্জাদ।
করোনা পরিস্থিতিতে মিউজিক ভিডিও সম্পন্ন না হওয়ায় গান প্রকাশের তারিখ ঘোষণা করেও পিছিয়ে দিতে হয় জানিয়ে লাকী আক্তার বলেন, ‘করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এই গানটির ভিডিও ধারণ করা হয় চাঁপাই নবাবগঞ্জের টিকইল গ্রামে। এ গ্রামটি আলপনা গ্রাম নামেও পরিচিত। ২০২১ সালের অক্টোবর মাসের শেষ সপ্তাহে গানটির শুটিং শেষ হয়েছে।’ গানটির মিউজিক ভিডিওর নির্দেশনা ও চিত্রধারণ করেছেন জাহিদুল ইসলাম সজীব।
গানটি সাধারণ শ্রোতাদের মনে জায়গা করে নেবে এমন প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক-সামাজিক জীবনেও দু: সহ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। নয়া নয়া ফুল প্রেমের গান, ভালোবাসার গান। নতুন আগমনী বার্তার গান হয়ে মানুষের মনে ঠাঁই করে নেবে এমনটাই বিশ্বাস।’

প্রতারণা ও মানহীনতার দায়ে মনজুরুল ইসলাম মেঘ প্রযোজিত ছয় সিনেমার আবেদন বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। সেই সঙ্গে প্রতারণার দায়ে কেন প্রযোজক মনজুরুল ইসলাম মেঘের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, জানতে চেয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের প্রখ্যাত নির্মাতা গৌতম ঘোষ ও বাংলাদেশি প্রযোজক হাবিবুর রহমান খান এ পর্যন্ত একসঙ্গে তিনটি সিনেমা নির্মাণ করেছেন। ‘পদ্মা নদীর মাঝি’, ‘মনের মানুষ’ ও ‘শঙ্খচিল’-এর পর আরেকটি সিনেমা নিয়ে পরিকল্পনা করছেন তাঁরা।
১৬ ঘণ্টা আগে
ক্যানসার প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রকাশিত হলো ‘মিতু জিতুর গল্প’ শিরোনামের গান। লিখেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসক কাজী সালেহীন। সুর ও সংগীত পরিচালনা, মিক্সিং-মাস্টারিংসহ সার্বিক তত্ত্বাবধান করেছেন এস কে সমীর।
১৬ ঘণ্টা আগে
অ্যানিমেপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরছে ‘পোকেমন’। সম্প্রতি সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত পোকেমন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে পোকেমন নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেওয়া হয়েছে।
১৬ ঘণ্টা আগে