
কফিনবন্দী হয়ে ফিরলেন আসামের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গ। গত শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। আজ রোববার তাঁর মরদেহ নিয়ে আসা হয় গুয়াহাটিতে, আর সেই খবর ছড়াতেই পথে নামে জনসমুদ্র। হাজার হাজার মানুষ ছুটে আসে শুধু একটিবার প্রিয় গায়ককে চোখে দেখবে বলে। কান্নায় ভেঙে পড়েন সাধারণ মানুষ থেকে শুরু করে তাঁর ঘনিষ্ঠজনেরা।
বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন জুবিনের স্ত্রী গরিমা, সঙ্গে ছিলেন রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রথমে মরদেহ নিয়ে যাওয়া হয় কাহিলিপারার বাড়িতে, যেখানে ৮৫ বছর বয়সী বাবা অপেক্ষা করছিলেন ছেলেকে শেষবার দেখার জন্য। সেখান থেকে মরদেহ নেওয়া হয় অর্জুন ভোগেশ্বর বরুয়া স্পোর্টস কমপ্লেক্সে, যাতে ভক্তরা শ্রদ্ধা জানাতে পারে।
এই আবেগঘন পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিতে হয় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে। তিনি জানান, আজই অন্ত্যেষ্টিক্রিয়া করা হবে না। কারণ, লাখ লাখ মানুষ শেষ শ্রদ্ধা জানাতে চাইছে। এ জন্য ভোগেশ্বর বরুয়া স্টেডিয়াম রাতভর খোলা রাখা হয় এবং আগামীকাল সোমবার মরদেহ রাখা হবে সরুসজাই স্টেডিয়ামে।
মুখ্যমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘শেষবারের মতো আমাদের ভূমিপুত্রকে দেখতে চাইছে মানুষ। আমরা এই আবেগ গভীরভাবে অনুভব করছি। তাই তাঁকে রাজার মতো বিদায় জানানো হবে।’ তাঁর শেয়ার করা ছবিতে দেখা যায়, রাস্তাজুড়ে কান্নায় ভেঙে পড়া মানুষ। স্ত্রীর কান্না চোখে জল এনে দেয় প্রত্যেকের।
জুবিন ছিলেন আসামের সংগীতের সম্রাট। যিনি শুধু গানে নয়, মঞ্চে, সিনেমায়, এমনকি সমাজসেবায় নিজের ছাপ রেখে গেছেন। তাঁর চলে যাওয়া আসামের মানুষের কাছে এক অপূরণীয় ক্ষতি। আজ জনসমুদ্রের ঢল প্রমাণ করল, তিনি শুধুই একজন শিল্পী নন, মানুষের প্রাণে গেঁথে থাকা এক আবেগ।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
২০ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
২০ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
২০ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
২০ ঘণ্টা আগে